শনিবার ● ১৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » খেলা » রাজস্থলীতে এ্যাথলেটিক্স প্রতিযোগিতা সম্পন্ন
রাজস্থলীতে এ্যাথলেটিক্স প্রতিযোগিতা সম্পন্ন
ক্রীড়া প্রতিনিধি :: জেলা ক্রীড়া অফিস রাঙামাটি পার্বত্য জেলা এর আয়োজনে আজ ১৮ জানুয়ারি শনিবার রাঙ্গাল হালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক আনন্দঘন পরিবেশে স্কুল ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে স্থানীয় গ্রামীন খেলাসহ এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এতে স্থানীয় ২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ টি ইভেন্টের খেলায় প্রায় ১০০ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করেছে।
রাঙ্গাল হালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যামং চৌধুরীর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসাবে এ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেন ৩ নং বাঙ্গাল হালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঞোমং মারমা। রাঙামাটি জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমা এ প্রতিযোগিতার লক্ষ্য-উদ্দেশ্য সম্বন্ধে তুলে ধরে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতার সাফল্য কামনা করে স্বাগত বক্তব্য রাখেন।
প্রতিযোগিতা সমাপনীতে বিভিন্ন ইভেন্টের খেলায় ১ম,২য় ও ৩য় বিজয়ী প্রতিযোগীদেরকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন।





তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ