শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » জমি ফেরত ও ভূমিদুস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » জমি ফেরত ও ভূমিদুস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন
মঙ্গলবার ● ২১ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জমি ফেরত ও ভূমিদুস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন

---বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের চাঁন্দা বসন্ত পাড়ায় সাধারণ জনগণের জমি দখল ও জোর পূর্বক বাগান থেকে গাছ কেটে ফেলার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে হাসিনা বেগম নামে এক ভুক্তভোগী ও আজিজনগরের চাঁন্দা বসন্তপাড়ার এলাকাবাসী।
আজ মঙ্গলবার ২১ জানুয়ারি সকালে বান্দরবানের হোটেল হিলটনের ফিষ্টুরেন্ট এর কনফারেন্স রুমে এই সংবাদ সম্মেলন করেন আজিজনগর ইউনিয়নের চাঁন্দা বসন্ত পাড়ায় সাধারণ জনগণ।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হাসিনা বেগম অভিযোগ করে বলেন, বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের চাঁন্দা বসন্ত পাড়ায় সাধারণ জনগণের জমি দখল ও জোর পূর্বক বাগান থেকে গাছ কেটে ফেলছে রফিক আহম্মদ গং নামের ভূমিদুস্যরা। তিনি আরো অভিযোগ করে বলেন, রফিক আহম্মদ বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসী এনে প্রায় সময় চাঁন্দা বসন্ত পাড়ায় সাধারণ জনগণের জমি দখল ও গাছপালা কেটে নিয়ে যাচ্ছে, আর সাধারণ মানুষ রফিক আহম্মদকে বাঁধা দিলে তারা বিভিন্নভাবে হামলা মামলা ও ভয়ভীতি প্রদর্শন করে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতংক সৃষ্টি করছে ।
সংবাদ সম্মেলনে আব্দুর রহিম নামে আরেক ভুক্তভোগী বলেন, সন্ত্রাসী রফিক আহমদ সরকারি আইন অমান্য করে আমার জমি দখল করে নিয়েছে ও আমার বাগান থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে। এই সন্ত্রাসী রফিক লাঠিয়াল বাহিনী নিয়ে চলাফেরা করে এবং উল্টো আমাদের নামে বিভিন্ন মামলা মোকাদ্দমা দিয়ে আমাদের ক্ষতিগ্রস্থ করছে বলেও অভিযোগ করেন তিনি।
এসময় আজিজনগর ইউনিয়নের চাঁন্দা বসন্ত পাড়ায় সাধারণ জনগণের জবরদখলকৃত জমি ফেরত দেয়া ও ভূমিদুস্য মো. রফিক আহমদ এর দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।
এসময় সংবাদ সম্মেলনে আজিজনগর ইউনিয়নের চাঁন্দা বসন্ত পাড়ার জনসাধারণ এবং বান্দরবানে কর্মরত বিভিন্ন অনলাইন,প্রিট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)