শিরোনাম:
●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা
রাঙামাটি, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২২ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » সংবাদ প্রকাশের পর মাটি সরিয়ে বালু ও পাথর দিয়ে করা হচ্ছে রাজাপুর-বেকুটিয়া সড়কের ১৭ কোটি টাকার কাজ
প্রথম পাতা » ঝালকাঠি » সংবাদ প্রকাশের পর মাটি সরিয়ে বালু ও পাথর দিয়ে করা হচ্ছে রাজাপুর-বেকুটিয়া সড়কের ১৭ কোটি টাকার কাজ
বুধবার ● ২২ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংবাদ প্রকাশের পর মাটি সরিয়ে বালু ও পাথর দিয়ে করা হচ্ছে রাজাপুর-বেকুটিয়া সড়কের ১৭ কোটি টাকার কাজ

---গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির রাজাপুর-নৈকাঠি-বেকুটিয়া আঞ্চলিক মহাসড়কে ১৭ কোটি টাকা ব্যয়ে পুননির্মান কাজে অনিয়ম নিয়ে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর সড়ক ও জনপদের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কাদা মাটি সরিয়ে বালু ও পাথর বিচিয়ে সড়ক নির্মান কাজ করা হচ্ছে। এর আগে সড়ক খোঁড়ার পর বেলেমাটি ও বালু দেওয়ার কারণে বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে চরম জনদুর্ভোগ দেখা দেয়। ওই বিষয় নিয়ে সংবাদ প্রকাশ হলে সড়ক ও জনপদের কর্মকর্তারা সড়ক পরির্দশনে গিয়ে দ্রুত কাদামাটি সড়িয়ে বালু ও পাথর বিচিয়ে কাজ করার নির্দেশ দেয়া হয়। বুধবার সরেজমিনে ঝালকাঠি পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বিশ^াসবাড়ি ও স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে গিয়ে দেখা গেছে সড়কের কাদামাটি সড়িয়ে পুনরায় বালু ও পাথর বিচিয়ে সমান করে পীচ ঢালাইর কাজ করা হচ্ছে। ইতিমধ্যে নৈতকাঠি থেকে পাড় গোপালপুর এলাকার সড়কে পীচ ঢালাইও সম্পন্ন হয়েছে। স্থানীয়রা জানান, সম্প্রতি বৃষ্টি হওয়ায় সড়কের পাশে খুড়ে রাখা বেলেমাটি ও বালু দেয়া হয়েছিলো। যা ভারি যানবাহন চলাচলের কারনে কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিলো। এ নিয়ে সংবাদ প্রকাশ করায় সড়ক ও জনপদের কর্মকর্তাদের টনক নড়ে, তারা দ্রুত ব্যবস্থা গ্রহন করে। বর্তমানে সড়কের পীচ ঢালাইয়ের কাজ চলছে, কিছু অংশের কাজ সম্পন্নও হয়েছে। পুরো কাজ সম্পন্ন হলে বরিশাল-খুলনা যাতায়াতের গুরুত্বপূর্ণ এ সড়কটির দীর্ঘদিনের ভোগান্তি লাগব হবে। ফলে সাচ্ছন্দে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ যাতায়াত করতে পারবেন। রাজাপুরের মেডিকেল মোড় থেকে সাতুরিয়া স্কুল সংলগ্ন স্টিল ব্রীজ পর্যন্ত ৯ কি.মি. সড়ক পুননির্মাণের জন্য সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে ১৭ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। সংস্কার কাজ বাস্তবায়নকারী ঠিকাদার ফারুক হোসেন, নজরুল ইসলাম স্বপন তালুকদার ও নাসির উদ্দিন মৃধা জানান, সিলেট ও ঢাকা থেকে বালু এনে পাথর মিশিয়ে গ্রেডিং করা হয়েছিলো। বৃষ্টিতে যানবাহন চলাচল করায় কয়েক স্থানে কর্দমাক্ত হয়েছিলো পরবর্তীতে ভেকু মেশিন দিয়ে তা অপসারণ করে নতুনভাবে মানসম্মত বালু ও পাথর দিয়ে ফের গ্রেডিং করা হয়েছে। কাজের গুনগতমান ঠিক রেখেই দ্রুত সঠিকভাবে কাজ সম্পন্ন করার লক্ষ্যে বর্তমানে পীচ ঢালাই কাজ চলমান রয়েছে, কয়েক কিলোমিটার সড়কে পীচ ঢালাই হয়েও গেছে। দ্রুত অল্প দিনের মধ্যেই সড়কের কাজ সম্পন্ন হবে এবং এ সড়কের যাতায়াতকারীদের দীর্ঘদিনের দুর্ভোগ লাড়ব হবে।
ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী শেখ মো. নাবিল হোসেন জানান, রাজাপুর মেডিকেল মোড় থেকে সাতুরিয়া স্টিল ব্রীজ পর্যন্ত ৯ কিলোমিটারের সংস্কারের জন্য প্রায় ১৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে কাজ দ্রুত এগিয়ে চলছে। কার্যাদেশে আগামী ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার সময়সীমা রয়েছে সব সময়ই দপ্তরের পক্ষ থেকে রাস্তার কাজ তদারকি করা হচ্ছে। সঠিকভাবেই কাজ চলছে, অল্প দিনের মধ্যেই কাজ সম্পন্ন হবে এবং সড়কে আর কোন ভোগান্তি থাকবে না।

ঝালকাঠিতে সাংবাদিক নির্যাতনে প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠি :: নড়াইল, টাঙ্গাইল, খুলনা ও ঢাকাসহ সারাদেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন ও হয়রানির প্রতিবাদে ঝালকাঠিতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার ২২ জানুয়ারি সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম যৌথভাবে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, ঝালকাঠি নাগরিক ফোরামের সভাপতি শামসুল হক মনু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, সাংগঠনিক সম্পাদক এসএম রেজাউল করিম, ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল-আমিন তালুকদার, সহ-সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মন্নান তাওহীদ প্রমূখ। মানববন্ধন থেকে সাংবাদিক নেতারা গণমাধ্যমের স্বাধীনতার সাথে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চত এবং নড়াইল, টাঙ্গাইল, খুলনা ও ঢাকায় সাংবাদিক নির্যাতনের সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান। বিএমএসএফ জেলা সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী, রাজনৈতিক দলের নেতা ও জনপ্রতিনিধিরা অংশ নেন।





ঝালকাঠি এর আরও খবর

ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার
ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয়
ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা
ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার
ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)