শিরোনাম:
●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » চিত্তকে দমন করতে পারলে সমস্ত কলহের উপশম হবে : ড. এফ দীপঙ্কর
প্রথম পাতা » কক্সবাজার » চিত্তকে দমন করতে পারলে সমস্ত কলহের উপশম হবে : ড. এফ দীপঙ্কর
শুক্রবার ● ৩১ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চিত্তকে দমন করতে পারলে সমস্ত কলহের উপশম হবে : ড. এফ দীপঙ্কর

---উখিয়া ::  ড. এফ দীপঙ্কর মহাথের (ধুতাঙ্গ ভান্তে) বলেছেন, চিত্তকে দমণ করতে পারলে সমস্ত কলহের উপশম হয়ে যায়। চিত্তকে যদি দমন করা না যায়, তাহলে ধর্ম কোন কাজে আসবে না। আর চিত্তকে দমণ করার জন্য প্রয়োজন সম্যক দর্শন। সম্যক দর্শন মানে নিজেকে জানা। কায়া সম্পর্কে তন্ন তন্ন করে জানাই হচ্ছে সম্যক দর্শন। মানুষ কেবল বর্হিমূখী হয়ে অন্যকে দেখে অভ্যস্ত। নিজের মধ্যে নিজেকে আবিষ্কার করাই হচ্ছে সম্যক দর্শন। নিজেকে সম্যক রূপে না জানা পর্যন্ত জীবন দেখা যাবে না।
তিনি বলেছেন, সম্যক দর্শনে নারী-পুরুষ থাকে না। স্বত্ত্ব থাকে না। আত্মা থাকে না। জীব থাকে না। আমি, আমার থাকে না। সেখানে কেবল ৩২ প্রচার অশূচি পদার্থ থাকে বিদ্যমান। কায়া সম্পর্কে না জানার কারণে মানুষের এক ধরণের ভ্রমের তৈরি হয়। তিনি বলেন, অজ্ঞানের কারণে সমাজে অধ্যক্ষ, এডভোকেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ উচ্চ শিক্ষিতদের মাঝে অহংকার বিরাজ করে। সেখানে কেবল নাম, রূপ বিদ্যমান।
এই কায়া সম্পর্কে না জানা কারণে সম্যক জ্ঞানের অভাবে মানব সমাজে প্রতিনিয়ত অশান্তি বিরাজ করছে। যা সুখকর নয়, এমন ঘটনা প্রতিনিয়ত মানুষ জন্ম দিচ্ছে। কুরুচিকর অনেক কিছু দেখতে হচ্ছে এবং শুনতে হচ্ছে।
ড. এফ দীপঙ্কর বলেন, জাতি, ধর্ম নির্বিশেষের সকলের মাঝে পঞ্চনীতি এবং পঞ্চশীল সম্পর্কে সম্যক জ্ঞানের উদয় হলে দেশে আর্মি, পুলিশের প্রয়োজন হবে না। কারাগারের প্রয়োজন হবে না। যখন সম্যক জ্ঞানের উদয় হবে সে দিন থেকে মারামারি, হানাহানি, দু:খ, যুদ্ধ, বিগ্রহ, কলহ সমস্তই শান্ত হয়ে যাবে।
৩১ জানুয়ারি বিকেলে কক্সবাজারের উখিয়ায় মধ্যরত্ম সবুজ চত্বরে বৌদ্ধ মহাশ্মশান ও বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রের আয়োজনে একক সদ্ধর্ম দেশনা অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা গুলো বলেছেন।
এর আগে সকালে অষ্ট-উপকরণসহ সংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি এস. ধর্মপাল মহাথের। উদ্বোধক উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির মহাসচিব শ্রীমৎ জ্যোতিপ্রিয় থের সদ্ধর্মদেশনা করেন পশ্চিমরত্মা সুদর্শন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ শাসনপ্রিয় থের, উপস্থিত ছিলেন শুভানন্দ মহাথের, শ্রীমৎ জ্যোতিপ্রজ্ঞা থের, শ্রীমৎ জ্যোতি দত্ত ভিক্ষু, শ্রীমৎ জ্যোতিমিত্র সহ প্রজ্ঞা ভিক্ষুসংঘ উপস্থিত ছিলেন। দুই পর্বের অনুষ্ঠান সূচিতে পঞ্চশীল প্রার্থনা করেন শিক্ষক সুবধন বড়ুয়া ও পরানশু বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন, উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক রাজেশ্বর বড়ুয়া, সঞ্চালনা করেন শিক্ষক অমৃত কুমার বড়ুয়া ও শিক্ষক পরিমল বড়ুয়া।
উল্লেখ্য, ৩০ জানুয়ারি স্বশিষ্যসহ বান্দরবান আর্য্যগুহা থেকে আসার পথে রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ, একুশে পদক প্রাপ্ত উপ-সংঘরাজ প্রয়াত: সত্যপ্রিয় মহাথেরকে শ্রদ্ধা নিবেদন করেন। ১ ফেব্রুয়ারি তিনি বান্দরবান আর্য্যগুহার উদ্দেশ্যে উখিয়া ছেড়ে যাবেন বলে জানিয়েছেন উদ্যাপন পরিষদের সভাপতি মধুসুধন বড়ুয়া মেম্বার।





কক্সবাজার এর আরও খবর

নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)