শুক্রবার ● ৩১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠি প্রেস ক্লাব নির্বাচন : চিত্তরঞ্জন দত্ত সভাপতি আক্কাস সম্পাদক নির্বাচিত
ঝালকাঠি প্রেস ক্লাব নির্বাচন : চিত্তরঞ্জন দত্ত সভাপতি আক্কাস সম্পাদক নির্বাচিত
গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক ২০২০-২১ নির্বাচনে চিত্তরঞ্জন দত্ত সভাপতি (ঝালকাঠি বার্তা) ও মো.আক্কাস সিকদার (চ্যানেল টোয়েন্টি ফোর) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন আনু ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে চিত্তরঞ্জন দত্ত ১৯ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্যামল চন্দ্র সরকার (এটিএন বাংলা) ১২ ভোট পেয়েছেন। ক্রীড়া সম্পাদক পদে অলোক সাহা ১৬ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী রতন আচার্য্য পেয়েছেন ১২ ভোট। নির্বাচনে সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে অলোক সাহা বিজয়ী হন। এছাড়া সহ-সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় দুলাল সাহা ও মানিক রায়, সহ-সাধারণ সম্পাদক পদে কে এম সবুজ, কোষাধ্যক্ষ পদে দিলীপ মন্ডল এবং নির্বাহী সদস্য পদে হেমায়েত উদ্দিন হিমু, মু. আবদুর রশীদ, কাজী খলিলুর রহমান ও জাহাঙ্গীর হোসেন মন্জু নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে সকাল ১১টায় প্রেস ক্লাব মিলনায়তনে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি কাজী খলিলুর রহমান। সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন বিদায়ী সাধারণ সম্পাদক মানিক রায়। সভায় সদস্যরা রিপোর্টের ওপর আলোচনায় অংশ নেন এবং প্রেস ক্লাবের উন্নয়নের জন্য বিভিন্ন প্রস্তাব গ্রহণ করেন।





তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়
ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত