শিরোনাম:
●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » নওগাঁ » বঙ্গবন্ধুই প্রথম প্রি-ক্যাডেট স্কুল চালু করেছিলেন : এ্যাডঃ ফজলে রাব্বী
প্রথম পাতা » নওগাঁ » বঙ্গবন্ধুই প্রথম প্রি-ক্যাডেট স্কুল চালু করেছিলেন : এ্যাডঃ ফজলে রাব্বী
শুক্রবার ● ৩১ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বঙ্গবন্ধুই প্রথম প্রি-ক্যাডেট স্কুল চালু করেছিলেন : এ্যাডঃ ফজলে রাব্বী

---নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ এ,কে,এম ফজলে রাব্বী বকু বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম প্রি-ক্যাডেট স্কুল চালু করেছিলেন। তিনি দেশ ও জাতীকে উন্নত, অগ্রসর ও শিক্ষিত করতে প্রতিটি এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি প্রি-ক্যাডেট স্কুল করার উদ্যোগ গ্রহন করেছিলেন। স্কুল স্থাপন করেছিলেন বলেই দেশ আজ উন্নত ও অগ্রসর হয়েছে। তিনি আজ শুক্রবার সকালে নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়ায় শিক্ষানিলয় প্রি ক্যাডেট স্কুলের শুভ উদ্ধোধন শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি ক্যাডেট এ্যাসোসিয়েশানের কেন্দ্রীয় মহাসচিব এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মঞ্জুর আহমেদের সভাপতিত্বে এ উপলক্ষে উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রাইম ব্যাংক লিমিটেডের সিনিয়র ম্যানেজার মাহবুবুর রশীদ, আত্রাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, ইনডেক্স্র ইন্টান্যাশনাল স্কুলের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, প্রি ক্যাডেট স্কুলের আত্রাই উপজেলা শাখার সভাপতি আলাউদ্দীন খান দুলাল, পরিচালনা পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল করিম, অভিভাবক আশরাফুল ইসলাম ও শিক্ষক কামরুন নাহার লায়লা প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি মোমবাতি জ্বালিয়ে স্কুলের শুভ উদ্ধোধন করেন। সভায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা, শিক্ষক, অভিভাবক ও সুধীবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে এক যুবকের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীনিকে নিয়ে চম্পট দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে করে এবারে তার এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এ ঘটনায় পরীক্ষার্থীনির পিতা বাদি হয়ে ছেলেসহ আরও ৫ জনকে অভিযুক্ত করে আত্রাই থানা এবং ইউএনও বরাবর অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দেবনগর মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও আসন্ন এসএসসি পরীক্ষার্থী দেবনগর গ্রামের বায়েজিদ সরদারের মেয়ে সুমাইয়া আক্তার তৃষ্ণাকে (১৭) একই গ্রামের রেজাউল প্রামানিকের ছেলে রাজ প্রামানিক (১৯) দীর্ঘদিন থেকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তৃষ্ণা এতে সম্মত না হওয়ায় প্রায়ই তাকে ছেলেটি উত্যক্ত করত। এরই জের ধরে গত ২৬ জানুয়ারী স্কুল থেকে তৃষ্ণা তার এসএসসি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করে বাড়ি ফেরার পথে রাজ তার সহযোগীদের সহযোগিতায় তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এতে করে তৃষ্ণার এবারের এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এ ঘটনায় মেয়ের বাবা গত ২৭ জানুয়ারী আত্রাই থানায় একটি জিডি করেন।

জিডির পর বেশ কয়েকদিন অতিবাহিত হলেও তার কোন সন্ধ্যান করতে না পারায় অবশেষে ৩০ জানুয়ারী বৃহস্পতিবার মেয়ের বাবা বায়েজিদ সরদার আত্রাই থানা ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগপত্র দাখিল করেছেন।

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেম উদ্দিন বলেন, তৃষ্ণাকে উদ্ধারে আমরা জোর তৎপরতা অব্যাহত রেখেছি। আশা করি দু’ একদিনের মধ্যেই তাকে উদ্ধার করা সম্ভব হবে এবং তার এসএসসি পরীক্ষার ব্যবস্থাও করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)