শুক্রবার ● ৩১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে দশদিনের ব্যবধানে ফের ডাকাতি
বিশ্বনাথে দশদিনের ব্যবধানে ফের ডাকাতি
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে দশদিনের ব্যবধানে আরেক যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের চৌধুরীগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী নজির আলীর বিশ্বনাথেরগাঁও গ্রামস্থ ওয়াহিদ ভিলায় এ ঘটনা ঘটে। ডাকাতেরা বাসার ভাড়াটিয়া বিশ্বনাথেরগাঁও গ্রামের মৃত আছকর আলীর ছেলে নুর আলীকে (২৯) পিটিয়ে আহত করে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। আহত নুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এর আগে গত ২১ জানুয়ারী মঙ্গলবার দিনগত রাতে একই ইউনিয়নের আনরপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ছালেক মিয়ার বাড়িতে ডাকাতি সংঘটিত হয়।
আহত নুর আলী জানান, বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে হাফ ও ফুল প্যান্ট পরিহিত মুখোশধারী ১০/১১ জনের একদল ডাকাত বাসায় প্রবেশের মূল দরজার তালা ভেঙ্গে ভেতরে ঢুকে আমাকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। তারা চার ভরি ওজনের ২টি রুপার চেইন, ৩টি ফোনসেট ও নগদ প্রায় ৭ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ সময় পাশের কক্ষে থাকা আমার বোন ৯৯৯ নাম্বারে কল দিলে থানার ওসি ঘটনা ঘটনাস্থলে আসেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন উল্লেখ করে থানার ওসি শামীম মূসা জানান, এ ঘটনায় আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ