শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » কৃষি » আটঘরিয়ায় গমের বাম্পার ফলনের সম্ভাবনা
প্রথম পাতা » কৃষি » আটঘরিয়ায় গমের বাম্পার ফলনের সম্ভাবনা
বৃহস্পতিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আটঘরিয়ায় গমের বাম্পার ফলনের সম্ভাবনা

---মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার আটঘরিয়া উপজেলার ৫টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় চলতি রবি মৌসুমে আধুনিক উন্নত জাতের গম চাষ হয়েছে। খরচে কম ও স্বল্প পরিশ্রমে গতবার অধিক ফলন ও ভাল দাম পাওয়ায় এই জনপদের চাষীরা এবার আগ্রহী হয়েছেন গম আবাদে। বাম্পার ফলনের সম্ভাবনায় গম চাষিদের মুখে ফুটেছে হাসি।
আটঘরিয়া উপজেলায় চলতি মৌসুমে গম চাষ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২২০০ হেক্টর। তার বিপরীতে আবাদ হয়েছে ২৫৩০ হেক্টর জমিতে। অর্থাৎ গত মৌসুমের তুলনায় এবার প্রায় ৩শ’ ৩০ হেক্টর জমিতে গমের আবাদ বেশি হয়েছে।
এবার আবাদকৃত গমের আধুনিক উন্নত জাতের মধ্যে বারী গম-২৫,২৬,২৮,৩০,৩১ এর আবাদ হয়েছে। এবার হেক্টর প্রতি ৩.৫ মেট্রিকটন গম উৎপাদন হতে পারে। সে হিসেবে গম উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে ৮ হাজার ৮শ’ ৫৫ মেট্রিকটন।
উপজেলার আটঘরিয়া পৌরসভা, দেবোত্তর, একদন্ত, লক্ষীপুর, চাঁদভা, মাজপাড়া ইউনিয়নসহ সর্বত্যই গমের আবাদ হয়েছে। এর মধ্যে উপজেলার একদন্ত ইউনিয়নে সবচেয়ে বেশি আবাদ হয়েছে।
আটঘরিয়া পৌরসভার উত্তরচক গ্রামের বঙ্গবন্ধু জাতীয় কৃষি স্বর্ণপদকপ্রাপ্ত গম চাষি মো. আব্দুল খালেক জানান, ধানের চেয়ে গম আবাদ লাভজনক। তাছাড়া গম কেটে তিল বা পাট চাষ করতে পারব। এ জন্য গত বছর প্রায় ৬ বিঘা জমিতে গম চাষ করেছিলাম। বিঘা প্রতি খরচ হয়েছিল ৩ থেকে ৪ হাজার টাকা। প্রতি বিঘায় গড়ে ১৬ মন গম পেয়েছিলাম। বিঘা প্রতি উৎপাদিত গম বিক্রি করেছিলাম ১৬ হাজার টাকা। ভালো লাভ হওয়ায় এবছর ৮ বিঘা জমিতে গম চাষ করেছি।
তিনি আরও জানান, উৎপাদিত গম সরকারি গুদামে বিক্রি করতে গেলে সমস্যার সম্মূখীন হতে হয়। এই সমস্যা দূর করে সকল গম যদি সরকারি গুদামে বিক্রি করতে পারি তবে আগামীতে আরো গম চাষ করব।
আটঘরিয়া উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. সাফাজ উদ্দিন জানান, যে সব অঞ্চলে দোঁআশ মাটি বিদ্যমান, সেসব অঞ্চলই গম চাষের জন্য বেশি উপযোগী। শীত দীর্ঘ হলে গমের দানা ভাল হয়। গতবার অধিক ফলন এবং দাম পাওয়ায় চাষীরা এবার গম আবাদে আরও বেশী আগ্রহী হয়েছেন। ২/৩টি সেচ দিয়ে গমের আবাদ করা যায়। তাছাড়া এই মৌসুমের প্রথম দিক থেকেই আবহাওয়া অনুকূলে ছিল বিধায় চাষাবাদ করা সম্ভব হয়েছে। তাছাড়া এবার গমের রোগ-বালাই কম মনে হচ্ছে। ফলনও ভালো হবে আশা করছি।
আটঘরিয়া উপজেলার উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মো. আতাহার হোসেন জানান, উপজেলার সকল গমচাষীদের গমের ব্লাষ্ট রোগসহ বিভিন্ন প্রকার রোগ ও পোকামাকড় দমনে সার্বক্ষনিক পরামর্শ প্রদান করছেন সকল ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা। ব্লাষ্ট রোগ গমের জন্য একটি ক্ষতিকর রোগ। এই রোগ দমনে নাটিভো ১০ গ্রাম ১৬ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করার পরার্ম প্রদান করছেন।
আটঘরিয়ায় গমের আবাদ বাড়ার কারণ জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা রোকশানা কামরুন্নাহার জানান, উৎপাদন প্যাটার্ণ অনুযায়ী উচ্চ ভূমি এবং মধ্য উচ্চভূমিতে গম চাষ করলে সেচ খরচ কম হওয়ায় ধানের চেয়ে কম খরচে একটি লাভজনক ফসল গম। তাছাড়া সারের দাম অন্যান্য বারের চেয়ে কম ও কৃষি অধিদফতরের নিয়মিত পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। তাই কৃষকরা গম চাষে ঝুঁকছেন। সবমিলে সময় মত সার, বীজ পাওয়ায় কৃষি বিভাগের জুতসই পদক্ষেপ ও সঠিক সময়ে কৃষকদের পরামর্শ প্রদান, সুষম সার ব্যাবহার, প্রয়োজন মতো সেচ প্রদান এবং রোপনের পর এখন পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় রোপিত জমিতে গমের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)