শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
রবিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

---সংবাদ বিজ্ঞপ্তি ::  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,আজ ১৬ ফেব্রুয়ারি রবিবার সকালে বিশ্বেব্যাংক, বাংলাদেশ এর একটি প্রতিনিধিদল রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে তার অফিসকক্ষে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল জানান, বাংলাদেশে অবস্থিত বিশ্ব ব্যাংক ভূমি অধিগ্রহণ এবং পুনর্বাসন বিষয়ে একটি স্টাডি করার উদ্যোগ নিয়েছে। এই স্টাডির মাধ্যমে বাংলাদেশে ভূমি অধিগ্রহণ এবং ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রতিবন্ধকতা এবং চ্যালেঞ্জগুলো অনুসন্ধানপূর্বক সম্ভাব্য প্রতিকারমূলক ব্যবস্থা বিষয়ে পরামর্শ প্রদান করা হবে। এই স্টাডিতে পার্বত্য চট্টগ্রামের ভূমি এবং ভূমি অধিগ্রহণ বিষয়টিও সংযুক্ত থাকায় পরিষদের সঙ্গে তাদের এ সাক্ষাৎ।

চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামের অন্যতম সমস্যা ভূমি বিষয়ক সমস্যা। এ সমস্যার কারণে সরকার ভূমি কমিশন গঠন করেছে এবং এর মাধ্যমে ভূমি সমস্যা সমাধানের চেষ্টা করছে। তিনি আরও বলেন, পার্বত্য জেলা পরিষদ আইন অনুযায়ী ভূমি ব্যবস্থাপনা পরিষদে হস্তান্তর করার কথা থাকলেও এখনও পরিষদের কাছে তা হস্তান্তর করা হয়নি। আইন অনুযায়ী ভূমি সংক্রান্ত যেকোন বিষয়ে পরিষদের পূর্বানুমোদনের বাধ্যবাধকতা থাকলেও ভূমি অধিগ্রহণে এ পর্যন্ত কোন কর্তৃপক্ষ পূর্বানুমোদন নেয়নি। তিনি এজন্যে প্রশাসনিক সমন্বয়হীনতাকে দায়ী করেন। তিনি আশা প্রকাশ করেন আইন অনুযায়ী ভূমি বিষয়টি পরিষদে হস্তান্তর করা হলে এ সমস্যা আর থাকবেনা।

প্রতিনিধিদলে ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলী খান ও মোহাম্মদ ইকবাল, বিশ্ব ব্যাংকের কনসালট্যান্ট মো. আকতার হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল এবং পরিবেশ বিভাগের অধ্যাপিকা হাফিজা খাতুন এবং বিশ্বব্যাংকের সোশাল ডেভেলাপমেন্ট স্পেশালিস্ট কীর্তি নিশান চাকমা।

পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ ও জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র
বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর
মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন
চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর
চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন
রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)