শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জের সিএনজি-ট্রাক সংঘর্ষে নিহত ১
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জের সিএনজি-ট্রাক সংঘর্ষে নিহত ১
রবিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জের সিএনজি-ট্রাক সংঘর্ষে নিহত ১

---উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সিএনজি ট্রাক সংর্ঘষে ১জন নিহত ও ২ জন আহত হয়েছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ মাইজবাগ বাজার সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। জানা যায় ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী একটি ট্রাক ময়মনসিংহগামী একটি সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ঈশ্বরগঞ্জের কুল্লাপাড়া গ্রামের সিএনজি চালক হাদিস মিয়া (৩৫) মারা যায়। গুরুতর আহত বগুড়া জেলার কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের করমজাপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে রাজু আহম্মেদ (২৩) ও রুহুল আমিনের ছেলে তানভীর হোসেন (২২) কে ফায়ারসার্ভিস কর্মীরা উদ্ধার করে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে আসে।

ঈশ্বরগঞ্জে ৪ জুয়ারী আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গতকাল শনিবার গভীর রাতে জুয়ার আসর থেকে ৪ জুয়ারীকে আটক করা হয়েছে। মগটুলা ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান মামুন জানান, মগটুলার নওয়াপাড়া গ্রামে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলা শুরু করলে তিনি স্থানীয় লোকজন ও পুলিশকে নিয়ে জুয়ার আসরে হানা দেন। জুয়ারীরা পালিয়ে যাওয়ার সময় ৪ জুয়ারী ও ২টি মোটরসাইকেল এবং একটি সিএনজি আটক করা হয়। আজ রবিবার পুলিশ আটকৃদের ময়মনসিংহ আদালতে প্রেরণ করেছে। আটককৃত জুয়ারীরা হলেন মগটুলা ইউপি রনাগাটাংরি গ্রামের আবুল কাশেমের পুত্র অলি, বীরকামাটকালী গ্রামের আবুল হাসেম মীরের পুত্র আবু কালাম, নান্দাইল উপজেলার কানারামপুর গ্রামের আবু তাহেরের পুত্র জাহাঙ্গীর ও চরমধুপুর গ্রামের আব্দুল গফুরের পুত্র আব্দুর রশিদ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)