শিরোনাম:
●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
রাঙামাটি, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় রামসাগর এক্সপ্রেস চালুর দাবিতে সড়ক অবরোধ
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় রামসাগর এক্সপ্রেস চালুর দাবিতে সড়ক অবরোধ
রবিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় রামসাগর এক্সপ্রেস চালুর দাবিতে সড়ক অবরোধ

---গাইবান্ধা :: উত্তরাঞ্চলের গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ঐতিহ্যবাহী তিস্তামুখ ঘাট হতে বন্ধ রামসাগর এক্সপ্রেস ও সাটল ট্রেন পুনরায় চালুর দাবীতে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
তিস্তামুখ ঘাট উন্নয়ন কমিটির আয়োজনে আজ রবিবার সকাল ১২টা হতে দুপুর ২টা পর্যন্ত ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের তিস্তামুখ ঘাট এলাকায় ২ ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ ও মানববন্ধন চলাকালে রাস্তার উভয় পাশে শত শত যানবাহন আটকে যায়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সাবেক ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, জেলা পরিষদের সদস্য শুক্কুর আলী ফিরোজ, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম, প্রভাষক আবুল হাসনাত শফি, গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম লোকাল, ফুলছড়ি বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি সাদেকুল ইসলাম তাঁরা, গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ফুলছড়ি সিনিয়র মাদরাসার প্রভাষক আমিনুল ইসলাম, ইউপি সদস্য জিহাদুর রহমান মওলা, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম কারী, হাসান মাহমুদ বিদ্যুৎ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা তিস্তামুখ ঘাট হতে চলাচলকারী বন্ধ হয়ে যাওয়া রামসাগর এক্সপ্রেস ও সাঁটল ট্রেনটি অবিলম্বে পুনরায় চালুর জোর দাবী জানান। দাবী আদায় না হলে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে তারা জানান। মানববন্ধনে এলাকার রাজনৈতিক নেতৃবন্দ, বিভিন্ন শ্রেণি পেশার সহ্রধিক মানুষ অংশগ্রহণ করে।

গাইবান্ধায় কবিতা আবৃত্তি সন্ধ্যা
গাইবান্ধা :: ‘কবিতায় আমরা দুর্যোগে আমরা’ প্রতিপাদ্য নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার অন্যতম বায়ান্ন আবৃত্তি সংগঠনের এক প্রাণবন্ত আলোচনা ও কবিতা আবৃত্তি সন্ধ্যা গতকাল শনিবার রাতে স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা আশরাফুল ইসলাম সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, অধ্যাপক সমীর কুমার সরকার, কবি সরোজ দেব, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আলমগীর কবির বাদল এবং নাট্যকার সাহিত্যিক ময়নুল হোসেন। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুশান্ত কুমার সরকার, তানজিমুল ইসলাম পিটার, জিয়াউর রহমান বকসী, আমিনুল ইসলাম, হাসান কবির প্রমুখ।
পরে শিরিন আকতারের সঞ্চালনায় কবিতা পাঠ ও নাটকের সংলাপে অংশ নেয় কবি সরোজ দেব, দেবাশিষ দাশ দেবু, মোহাম্মদ আমিন, পিটু রশীদ, শাহনাজ আমিন মুন্নি, মাসুম আব্দুল্যাহ, গৌতমাশিষ গুহ সরকার, কবি সোহেল রানা, লতা সরকার, হাসান কবির, পৃথা ও সাবাব। সুর মূর্ছনায় বাচ্যিক শিল্পীদের প্রাণবন্ত কবিতার উচ্চারণে একটানা সাড়ে তিন ঘন্টাব্যাপী চলমান ব্যতিক্রমধর্মী এই আবৃত্তি সন্ধ্যাটি উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে রাখে। বায়ান্ন আবৃত্তি সংগঠনের এই অনুষ্ঠান কবিতা আবৃত্তিতে বাচ্যিক শিল্পীদের অনুপ্রাণিত ও উজ্জীবিত করে তোলে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)