শিরোনাম:
●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
রাঙামাটি, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২০ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » হাটহাজারীতে রেড ক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের সনদ বিতরণ
প্রথম পাতা » চট্টগ্রাম » হাটহাজারীতে রেড ক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের সনদ বিতরণ
বৃহস্পতিবার ● ২০ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাটহাজারীতে রেড ক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের সনদ বিতরণ

---হাটহাজারী :: সহশিক্ষা কার্যক্রমের আওতায় হাটহাজারী উপজেলার অর্ন্তভুক্ত কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ, কাটিরহাট মফিদুল ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রসা, কাটিরহাট উচ্চ বিদ্যালয় (বালক), কাটিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে গত ২৬ থেকে ২৮ আগস্ট ২০১৯ এ রেড ক্রস রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আজ ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে উক্ত প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য আনোয়ার আজম, চট্টগ্রাম জেলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার আব্দুর রশিদ খান, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল, কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের ম্যানেজিং বোর্ড সদস্য সুলতান আরেফিন। সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সৈয়দুল আলম। অনুষ্ঠানের সঞ্চালনায় করেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের প্রশিক্ষণ বিভাগীয় প্রধান মোঃ মিজানুর রশিদ রাকিব। আরো উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোঃ নাছির উল্লাহ, যুব রেড ক্রিসেন্ট কাটিরহাট মফিদুল ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রসা ইউনিটের দায়িত্ব শিক্ষক মোঃ জসিম উদ্দিন, যুব রেড ক্রিসেন্ট কাটিরহাট উচ্চ বিদ্যালয় ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অরুণ কুমার দে, যুব রেড ক্রিসেন্ট কাটিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মুন্নী সুশীল, সাংগঠনিক বিভাগীয় উপ প্রধান হাবিবুর রহমান, দপ্তর বিভাগীয় উপ প্রধান মোঃ নিজাম উদ্দিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উপজেলায় প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে অধ্যায়নরত ছাত্র ছাত্রীদের সমাজ সেবায় ভূমিকা রাখতে সহায়তা করবে সাথে আন্তর্জাতিক একটি সংগঠন রেড ক্রিসেন্টে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নিজের আত্মবিশ্বাস বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা পালন করবে। দক্ষ যুব স্বেচ্ছাসেবকরা দেশ গঠনে মূল চালিকাশক্তি হয়ে কাজ করে। এতে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১২০ জন প্রশিক্ষণে অংশগ্রহণ করে প্রশিক্ষণের শুধুমাত্র কৃতকার্যদের মাঝে সনদ বিতরণ করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)