শিরোনাম:
●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
রাঙামাটি, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২০ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » শেরপুরে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব উরস শরীফ
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » শেরপুরে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব উরস শরীফ
বৃহস্পতিবার ● ২০ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শেরপুরে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব উরস শরীফ

---মুহাম্মদ আতিকুুুর রহমান, শেরপুর থেকে ফিরে :: শেরপুরে রওজা শরীফ জিয়ারত ও আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ)’র ৩ দিনব্যাপী বিশ্ব উরস শরীফ-২০২০।
১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোরে সদর উপজেলার পাকুড়িয়াস্থ বিশ্বওলীর আবির্ভাব মঞ্জিলে ওই আখেরী মোনাজাত পরিচালনা করেন বিশ্বওলীর উত্তরাধিকার, জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী। ওইসময় বিশ মিনিটের মোনাজাতে তিনি দেশ ও জাতির সুখ-শান্তি সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি সর্বোপরি বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করেন।

বাদ ফজর আখেরী মোনাজাতের আগে প্রথমে কোরআন তেলাওয়াত করা হয়। পরে জাকের পার্টি চেয়ারম্যান বিদায়ী ভাষণ দেন। তিনি অশ্রুভারাক্রান্ত কণ্ঠে প্রকৃত ইসলামের অগ্রগতি এবং মানবতার কল্যাণ সাধনে বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরীর (কুঃ ছেঃ আঃ) অসামান্য ত্যাগ-তিতীক্ষা ও আত্মোৎসর্গের দিক স্মৃতিচারণ করেন। সেইসাথে তিনি যারা ইসলাম নিয়ে কাজ করেন, তাদের কাজে কর্মে, কথা-বার্তায় ইসলাম এবং মুসলমানদের মাঝে যেন বিভক্তি না আসে, সেদিকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান। ওই সময় সমবেত লাখো শান্তিকামী মানুষের মাঝে কান্নার রোল উঠে। প্রকৃত ইসলামের উদারনৈতিক মানবিক সৌন্দর্যে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মত ও পথের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার মূল সুরই ধ্বনীত হয় বিশ্ব উরস শরীফে।

১৬ ফেব্রুয়ারি রবিবার মধ্যরাত থেকে ১৭ ফেব্রুয়ারি সোমবার সারা রাতব্যাপী সারা দেশ থেকে বিশ্বওলীর আবির্ভাব মঞ্জিল অভিমুখে কয়েক হাজার যানবাহনের কাফেলার আগমনে পাকুড়িয়ার গোটা এলাকায় তিল ধারণের ঠাঁই ছিল না। মেহমানদের আশ্রয় দিতে পাকুড়িয়াবাসী তাদের বাড়িঘরের উঠোন ছেড়ে দেন। সার্বিক সহায়তাদানে তারা দারুণ উন্মুখ ছিলেন। বিশ্ব উরস শরীফ ঘিরে লাখো মানুষের মহাস্রোত শেরপুরের জন্য একেবারেই নতুন। তাই সর্ব মহলে আলোচনার মূল কেন্দ্রে ছিল বিশ্ব উরস শরীফের অকল্পনীয় বিশালতা।

এদিকে গত সোমবার রাত ছিল বিশ্বওলীর (কুঃ ছেঃ আঃ) বেছালতের (ওফাত) রজনী। শোকের রজনী স্মরণে রাত সোয়া ১টা থেকে ২ টা পর্যন্ত কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল মূল মঞ্চে এসে বক্তৃতা করেন। তিনি রাজনীতি, অর্থনীতি এবং ধর্মীয় নানা বিষয়ে আলোকপাত করেন। মহাআয়োজনে শেরপুরবাসীর সর্বাত্মক অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

বিশ্ব উরস শরীফে বিশ্ব ওলীর আধ্যাত্মিক উত্তরাধিকার এবং জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী দফায় দফায় সাক্ষাৎ দেন। ওয়াক্তিয়া নামাজের সাথে নফল ইবাদত বন্দেগী, তেলাওয়াতে কালামে পাক, দফায় দফায় মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত, রাতের শেষ ভাগে আল্লাহ তায়ালার রহমত কামনা ও বিশ্ব নবী রাসুলে পাক (সা:) এর স্মর, মোরাকাবা মোশাহেদা, জেকের আসকার ও ওয়াজ নসিহত অনুষ্ঠিত হয়। বিদায় বেলায় ‘আজি কি চাঁদের হাট ভাঙ্গিল…’ কান্না ভেজা গজলের সাথে চোখে পানি নিয়ে বাড়ির পথে রওনা হন শান্তিকামী নারী-পুরুষ।





রাজশাহী বিভাগ এর আরও খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে  জরিমানা আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা
আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী
আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)