শিরোনাম:
●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
রাঙামাটি, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২০ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » শেরপুরে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব উরস শরীফ
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » শেরপুরে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব উরস শরীফ
বৃহস্পতিবার ● ২০ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শেরপুরে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব উরস শরীফ

---মুহাম্মদ আতিকুুুর রহমান, শেরপুর থেকে ফিরে :: শেরপুরে রওজা শরীফ জিয়ারত ও আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ)’র ৩ দিনব্যাপী বিশ্ব উরস শরীফ-২০২০।
১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোরে সদর উপজেলার পাকুড়িয়াস্থ বিশ্বওলীর আবির্ভাব মঞ্জিলে ওই আখেরী মোনাজাত পরিচালনা করেন বিশ্বওলীর উত্তরাধিকার, জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী। ওইসময় বিশ মিনিটের মোনাজাতে তিনি দেশ ও জাতির সুখ-শান্তি সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি সর্বোপরি বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করেন।

বাদ ফজর আখেরী মোনাজাতের আগে প্রথমে কোরআন তেলাওয়াত করা হয়। পরে জাকের পার্টি চেয়ারম্যান বিদায়ী ভাষণ দেন। তিনি অশ্রুভারাক্রান্ত কণ্ঠে প্রকৃত ইসলামের অগ্রগতি এবং মানবতার কল্যাণ সাধনে বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরীর (কুঃ ছেঃ আঃ) অসামান্য ত্যাগ-তিতীক্ষা ও আত্মোৎসর্গের দিক স্মৃতিচারণ করেন। সেইসাথে তিনি যারা ইসলাম নিয়ে কাজ করেন, তাদের কাজে কর্মে, কথা-বার্তায় ইসলাম এবং মুসলমানদের মাঝে যেন বিভক্তি না আসে, সেদিকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান। ওই সময় সমবেত লাখো শান্তিকামী মানুষের মাঝে কান্নার রোল উঠে। প্রকৃত ইসলামের উদারনৈতিক মানবিক সৌন্দর্যে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মত ও পথের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার মূল সুরই ধ্বনীত হয় বিশ্ব উরস শরীফে।

১৬ ফেব্রুয়ারি রবিবার মধ্যরাত থেকে ১৭ ফেব্রুয়ারি সোমবার সারা রাতব্যাপী সারা দেশ থেকে বিশ্বওলীর আবির্ভাব মঞ্জিল অভিমুখে কয়েক হাজার যানবাহনের কাফেলার আগমনে পাকুড়িয়ার গোটা এলাকায় তিল ধারণের ঠাঁই ছিল না। মেহমানদের আশ্রয় দিতে পাকুড়িয়াবাসী তাদের বাড়িঘরের উঠোন ছেড়ে দেন। সার্বিক সহায়তাদানে তারা দারুণ উন্মুখ ছিলেন। বিশ্ব উরস শরীফ ঘিরে লাখো মানুষের মহাস্রোত শেরপুরের জন্য একেবারেই নতুন। তাই সর্ব মহলে আলোচনার মূল কেন্দ্রে ছিল বিশ্ব উরস শরীফের অকল্পনীয় বিশালতা।

এদিকে গত সোমবার রাত ছিল বিশ্বওলীর (কুঃ ছেঃ আঃ) বেছালতের (ওফাত) রজনী। শোকের রজনী স্মরণে রাত সোয়া ১টা থেকে ২ টা পর্যন্ত কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল মূল মঞ্চে এসে বক্তৃতা করেন। তিনি রাজনীতি, অর্থনীতি এবং ধর্মীয় নানা বিষয়ে আলোকপাত করেন। মহাআয়োজনে শেরপুরবাসীর সর্বাত্মক অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

বিশ্ব উরস শরীফে বিশ্ব ওলীর আধ্যাত্মিক উত্তরাধিকার এবং জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী দফায় দফায় সাক্ষাৎ দেন। ওয়াক্তিয়া নামাজের সাথে নফল ইবাদত বন্দেগী, তেলাওয়াতে কালামে পাক, দফায় দফায় মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত, রাতের শেষ ভাগে আল্লাহ তায়ালার রহমত কামনা ও বিশ্ব নবী রাসুলে পাক (সা:) এর স্মর, মোরাকাবা মোশাহেদা, জেকের আসকার ও ওয়াজ নসিহত অনুষ্ঠিত হয়। বিদায় বেলায় ‘আজি কি চাঁদের হাট ভাঙ্গিল…’ কান্না ভেজা গজলের সাথে চোখে পানি নিয়ে বাড়ির পথে রওনা হন শান্তিকামী নারী-পুরুষ।





আর্কাইভ