শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৯ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ইউপি নির্বাচনকে ঘিরে জমে উঠেছে তৃণমূলের রাজনীতি
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ইউপি নির্বাচনকে ঘিরে জমে উঠেছে তৃণমূলের রাজনীতি
শুক্রবার ● ২৯ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে ইউপি নির্বাচনকে ঘিরে জমে উঠেছে তৃণমূলের রাজনীতি

---

মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ইউনিয়ন পরিষদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে৷ জমে উঠছে তৃণমূলের রাজনীতি৷ নৌকা ও ধানের শীষ নিয়ে ইউপি নির্বাচনে আবারও মুখোমুখি হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মাঠের বিরোধী দল বলে খ্যাত বিএনপি৷ দুই শিবিরেই চলছে জোর প্রস্তুতি৷ দলীয় একক চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে ইতোমধ্যে মাঠ জরিপ শুরু করেছে আওয়ামী লীগ৷
অন্যদিকে, ইউপি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়ে তৃণমূলে প্রার্থী বাছাইয়ে একটি সুনির্দিষ্ট গাইডলাইন পাঠিয়েছে বিএনপি৷ দেশের প্রধান এই দুই রাজনৈতিক দলের বাইরে অন্যান্য রাজনৈতিক দলেও দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের প্রসত্মুতিপর্ব চলছে৷ প্রচারনায় পিছিয়ে নেই জাতীয় পার্টি প্রার্থীদের৷ বিশ্বনাথ প্রবাসী অধ্যুষিত উপজেলায় ৩ মাস আগ থেকেই শুরম্ন হয়েছে নির্বাচনী আমেজ৷
ইতিমধ্যে অনেক লন্ডন প্রবাসী প্রার্থীরা দেশে আসতে শুরু করেছেন৷ আগামী মার্চ মাসে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ফলে এ নির্বাচনকে ঘিরে বিশ্বনাথ উপজেলার তৃণমূলের রাজনীতি জমে উঠেছে৷ শো-ডাউনসহ বিভিন্নভাবে নিজের যোগ্যতা প্রমাণ দিতে বড় দুই দলের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন৷ দলীয় সমর্থন পেতে ধর্না দিচ্ছেন দল দুটির শীর্ষ নেতাদের দ্বারে দ্বারে৷ তবে ইউপি নির্বাচনেও দলের বিদ্রোহী প্রার্থী নিয়ে শঙ্কায় উভয় দলই৷ দল দুটির দায়িত্বপ্রাপ্ত নেতারা অপকটেই স্বীকার করছেন, এত ইউনিয়ন পরিষদে দলের একক প্রার্থী বাছাই করা বেশ কঠিনই হবে৷ তবে বিদ্রোহী প্রার্থী ঠেকাতে তাঁদের চেষ্টার কোন ক্রুটি থাকবে না৷
এবারের ইউপি নির্বাচনে ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে অনন্ত ২০জন লন্ডন প্রবাসী বিভিন্ন দলীয় প্রতীকে নির্বাচন করা ছাড়া ও বর্তমান, সাবেক, স্বতন্ত্র ও দলীয় প্রার্থীসহ প্রায় অর্ধশতাধিক চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদন্ধীতার জন্য মাঠে প্রচার প্রচারনায় প্রায় সক্রিয় রয়েছেন৷
উপজেলা প্রবাসী অধু্যষিত হওয়ায় প্রায় প্রতিটি নির্বাচন হয় অনেক ব্যয় বহুল৷ যদি ও নির্বাচন আচরনবিধিতে ব্যয়ের পরিমান নির্ধারন করা তাকে কিন্তু এ উপজেলায় ভিন্ন৷ প্রচুর পরিমানে টাকার ছড়াছড়িতে নির্বাচনী হিসেব নিকেশ অনেক সময় পাল্টে যায়৷
এখন পর্যন্ত যত চেয়ারম্যান প্রার্থীদের নাম শুনা যাচ্ছে : বিশ্বনাথ ইউনিয়ন: উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান চেয়ারম্যান জালাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা ছয়ফুল হক, আ.লীগ নেতা শাহ আসাদুজ্জামান, উপজেলার বিএনপির যুগ্ম-সম্পাদক হাজী আবদুল হাই, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার এমাদ উদ্দিন, উপজেলা জাপার যুগ্ম-সম্পাদক রফিকুল আলম লালু, যুক্তরাজ্য প্রবাসী মহিউদ্দিন পলাশ, মদরিছ আলী মফজ্জুল,শফিক উদ্দিন৷
লামাকাজী ইউনিয়ন: উপজেলা বিএনপির সাংগঠনিক সমপাদক ও বর্তমান চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, প্রবাসী আলী হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী রইছ আলী, আ.লীগ নেতা আবুল খয়ের লাল মিয়া৷
খাজাঞ্চী ইউনিয়ন: উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও বর্তমান চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, বিএনপি নেতা আখছিল আলী সরকার, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মঈনুল হক, সেচ্ছাসেবকদল নেতা কয়েছ আলী, আ.লীগ নেতা কবির হোসেন কুব্বার, শংকর দাশ৷
অলংকারী ইউনিয়ন: উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান লিলু মিয়া, বিএনপি নেতা চেরাগ আলী, জামায়াত নেতা আব্দুল মুকসিত আক্তার, ইউপি আ.লীগের সভাপতি আরশ আলী৷
রামপাশা ইউনিয়ন : বর্তমান চেয়ারম্যান আ.লীগ নেতা আনোয়ার খান, আ.লীগ নেতা আজিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক বশির আহমদ, বিএনপি নেতা খছরুজ্জামান খছরু, জয়নাল আবেদিন, সিলেট জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ আলমগীর, সেচ্ছাসেবকদল নেতা কাওছার খান৷
দৌলতপুর ইউনিয়ন: চেয়ারম্যান ও ইউপি বিএনপির সভাপতি আব্বাস আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আমির আলী, সাবেক চেয়ারম্যান ও জাপা নেতা মোশাররফ হোসেন, জামায়াত নেতা বাবুল মিয়া মাষ্টার, আওয়ামীলীগ নেতা আছাব উদ্দিন, প্রবাসী কদর উদ্দিন,আবুল কালাম খান. মিরাশ আলী৷
দেওকলস ইউনিয়ন: বর্তমান চেয়ারম্যান ও ইউপি বিএনপির সভাপতি তাহিদ মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম মতছিন, ইউপি আ.লীগ সভাপতি আবদুল মুমিন, সাবেক চেয়ারম্যান ছত্তার মিয়ার পুত্র আবুল হাসানাত৷
দশঘর ইউনিয়ন -উপজেলা বিএনপি’র সহ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব শফিক উদ্দিন আহমদ, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আ.লীগ নেতা হাবিবুর রহমান ছাতির, বিএনপি নেতা আবুল হোসেন, তরম্নণ সমাজসেবক এমাদ খান৷ শেষ মুহুর্তে এই প্রার্থী তালিকা আরো দীর্ঘ হতে পারে বলে অনেকেই মনে করছেন৷
খোঁজ নিয়ে জানা গেছে, এবার প্রথম বারের মতো দলীয় প্রতীকে ইউপি নির্বাচনেও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিদ্রোহী প্রার্থিতা৷ প্রত্যেক ইউনিয়ন পরিষদে ডজন ডজন সম্ভাব্য প্রার্থীরা মাঠে থাকায় তাদের মধ্যে থেকে একক দলীয় প্রার্থী বাছাই খুবই কঠিন হবে বলে মনে করছে বিশেস্নষকরা৷
তবে রাজনৈতিক নেতাদের মতে, সব ইউপিতে একক প্রার্থী নির্বাচন করা কঠিন হলেও তারা শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন৷ কোন ইউপিতে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে৷
শুধু আওয়ামী লীগ কিংবা বিএনপিই নয়, নির্বাচন কমিশনে নিবন্ধিত বিরোধী দল জাতীয় পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দলও দলীয় প্রতীকে ইউপি নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে৷
সকল দলের শীর্ষ নেতারা একক চেয়ারম্যান প্রার্থী মনোনয়নে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে৷ দুই জোটের ব্যানারে নির্বাচনের সম্ভাবনা না থাকায় প্রধান দুই জোটে থাকা শরীক দলগুলোও এককভাবে ইউপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলেও সুত্রে জানা গেছে৷

আপলোড : ২৯ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১২.১০মিঃ





প্রধান সংবাদ এর আরও খবর

আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)