শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » শিক্ষকরা কোচিং বাণিজ্যসহ কোন অনৈতিককাজে লিপ্ত থাকতে পারবেননা : ডা. দিপুমনি
প্রথম পাতা » প্রধান সংবাদ » শিক্ষকরা কোচিং বাণিজ্যসহ কোন অনৈতিককাজে লিপ্ত থাকতে পারবেননা : ডা. দিপুমনি
রবিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষকরা কোচিং বাণিজ্যসহ কোন অনৈতিককাজে লিপ্ত থাকতে পারবেননা : ডা. দিপুমনি

---উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি এমপি বলেন, শিক্ষাবান্ধব বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য। দেশ আজ শিক্ষায়,স্বাস্থ্য ও খাদ্যে স্বয়ংসম্পুর্ন। ১৯৯৬ আওয়ামীলীগ সরকার ক্ষতায় আসার পর দেশের শিক্ষার হারকে এগিয়ে ৬৮% করেছিল কিন্তু পরে বিএনপি সরকারের আমলে আবার সেই হার নেমে ৪৫% এ এসেছিল যা আবার বর্তমানে ৭৩% উন্নীত হয়েছে। বর্তমান সরকারের কাছে মানুষ চাওয়ার আগেই চাওয়া পুরন হয়ে যায়। শিক্ষা বান্ধব এ সরকারের প্রতিশ্রুতি দেশের প্রতি উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজ সরকারীকরন করেছেন। আগামী দিনে আবার প্রতি উপজেলা একটি টেকনিক্যাল স্কুল ও একটি টেকনিক্যাল কলেজ স্থাপনের কাজ শুরু করেছে। পড়াশোনা করে শুধু চাকরীর পিছনে ছুটলে হবে না টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের মাঝে উদ্যোক্তা তৈরী করে দেশে বেকার সমস্যা সমাধান করতে হবে। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন-শিক্ষকরা কোচিং বাণিজ্যসহ কোন অনৈতিককাজে লিপ্ত থাকতে পারবেন না। নোট ও গাইড বইর জন্য শিক্ষার্থীদের চাপ না দিয়ে শ্রেণীকক্ষে মনযোগ সহকারে পাঠদান করতে হবে। এছাড়া তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন-শুধু জিপিএ-৫ পাওয়ার জন্য সন্তানদের চাপ দেবেন না। সন্তান তার যোগ্যতা অনুযায়ী পড়াশোনা করে ফলাফল অর্জন করবে। বিএনপি সরকার দেশকে দুর্নীতি আর দুঃশাসনে পরিনত করেছিল। আজ দেশের যেদিকেই থাকাবেন শুধু উন্নয়ন আর উন্নয়ন।অচিরেই ঢাকা-সিলেট ৬ লেনের কাজ শুরু হবে। তাই বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে ও উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষা মন্ত্রী আজ রবিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দিনারপুর কলেজে সুধি সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কলেজ বাস্তবায়ন কমিটির সভাপতি ডাঃ আব্দুল হাই চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অনুষ্টানে অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি, হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোঃ শাহনেওয়াজ মিলাদ, মৌলভীবাজার-হবিগঞ্জ জেলার সংরক্ষিত আসনের মহিলা এমপি জোহরা আলাউদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, সিলেট এম এজি ওসমানী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডাঃ মোর্শেদ আহমদ চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এডঃ আবুল ফজল। অনুস্টানে বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক,রাজনৈতিক,সাংবাদিক,সুধীজনসহ শ্রেণীপেশার লোকজন উপন্থিত ছিলেন। পরে রাতে ক্লোজআপ ওয়ান তারাকা “সখী গো আমার মন ভালা না,কালার সাথে পিরিত কইরা সখ পাইলাম না”খ্যাত গানের শিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা ও চ্যানেল আই সেরাকণ্ঠ শিল্পী হবিগঞ্জের গর্ব আশিক গানে গানে হাজারো দর্শকশ্রোতাকে মাতিয়ে তোলেন।





প্রধান সংবাদ এর আরও খবর

জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)