সোমবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরগঞ্জে ৩২ প্রহরব্যাপি হরিনাম সংকীর্তন শুরু
ঈশ্বরগঞ্জে ৩২ প্রহরব্যাপি হরিনাম সংকীর্তন শুরু
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ^রগঞ্জে চরহোসেনপুর দুর্গামন্দিরে রবিবার হতে বিশ্বশান্তি কামনায় ৩২ প্রহরব্যাপি ১৬তম বর্ষের শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন শুরু হয়েছে। শনিবার রাতে দেশের প্রখ্যাত অধিবাস কীর্তনিয়া কিশোরগঞ্জের ক্ষেত্রমোহন পালের সুরারোপে তাঁর দল অধিবাস কীর্তন সম্পন্ন করেন। পরে ভোররাতে নামসংকীর্তন শুরু হয়। ভাগবত ধর্মোৎসব কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখর রঞ্জন ভদ্র জানান, এবার ঈশ^রগঞ্জের দুর্গামন্দির সম্প্রদায়, ফরিদপুরের জয়গুরু সনাতন সম্প্রদায়, খুলনার কৃষ্ণভক্ত সম্প্রদায়, গোপালগঞ্জের গোকুল কৃষ্ণ সম্প্রদায়, ঢাকা ইসকনের রুপ সনাতন সম্প্রদায়, ঢাকা গুলশানের গৌরাঙ্গ সুন্দর সম্প্রদায় ও কুষ্টিয়ার রাধা বিনোদ সম্প্রদায় নামসুধা পরিবেশন করবে। আগামী ২৭ ফেব্রুয়ারি ভোরে নামকীর্তনসহ নগর পরিক্রমা, মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগরাগ, প্রসাদ বিতরণ, মোহন্ত বিদায় ও প্রেমধ্বনি অন্তে বাৎসরিক নামযজ্ঞানুষ্ঠানের সমাপ্তি ঘটবে।





বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা
জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে
পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা
শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা
কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক