শিরোনাম:
●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটি, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » পর্যটন » ঘুরে আসুন বঙ্গোপসাগরের কোল ঘেষে প্রকৃতির এক বিশ্বয় চর কুকরি মুকরি দ্বীপ
প্রথম পাতা » পর্যটন » ঘুরে আসুন বঙ্গোপসাগরের কোল ঘেষে প্রকৃতির এক বিশ্বয় চর কুকরি মুকরি দ্বীপ
সোমবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘুরে আসুন বঙ্গোপসাগরের কোল ঘেষে প্রকৃতির এক বিশ্বয় চর কুকরি মুকরি দ্বীপ

---খলিল উদ্দিন ফরিদ, ভোলা প্রতিনিধি :: চর কুকরি মুকরি (Char Kukri Mukri) এর অবস্থান ভোলা শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে বঙ্গোপাসাগরের কোল ঘেষা মেঘনা নদীর মোহনায়। যা বাংলাদেশের অন্যতম বৃহৎ বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে পরিচিত। বঙ্গোপসাগরের কোলঘেঁষা প্রাকৃতিক সৌন্দর্যের দ্বীপ জনপদ কুকরী-মুকরী। ভোলার দক্ষিণ উপকূল চরফ্যাশনের ম্যানগ্রোভ বাগানকে সুন্দরবনের আদলে গড়ে তোলা হয়েছে।এক সময় এই চরে অধিক কুকুর ও ইঁদুর (এখানে মেকুর নামে পরিচিত) পাওয়া যেত, এ কারণেই এটি চর কুকরি মুকরি নামে স্থানীয় মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে উঠে। ১৯৮৯ সালের ১৪ মে বন বিভাগের তত্ত্বাবধানে প্রায় ৩ লাখ ৬০ হাজার একর জমিতে সংরক্ষিত শ্বাসমূলীয় ম্যানগ্রোভ জাতীয় বৃক্ষের বনায়ন শুরু হয়। চর কুকরি মুকরির বনভূমিতে স্থান পেয়েছে সুন্দরী, গেওয়া, পশুর, কেওড়া, নারিকেল, বাঁশ ও বেত। বর্তমানে কুকুরি মুকুরি চরে বনভূমির পরিমাণ ৮৫৬৫ হেক্টর, যার মধ্যে ২১৭ হেক্টর জমি বন্য প্রাণীর অভয়াশ্রম এবং বসতি ও কৃষি আবাদের জন্য প্রায় ৪ হাজার ৮১০ হেক্টর জমি রয়েছে। মাছ ধরা ও কৃষিকাজ চর কুকরি মুকরিতে বসবাসকারী মানুষের প্রধান পেশা।

চর কুকরি মুকরির অভয়াশ্রমে প্রাণীদের মধ্যে রয়েছে চিত্রা হরিণ, বানর, শিয়াল, উদবিড়াল, বন্য মহিষ-গরু, বন মোরগ, বন-বিড়াল প্রভৃতি। এছাড়া বক, শঙ্খচিল, মথুরা, বন মোরগ, কাঠময়ূর, কোয়েল ইত্যাদি নানান প্রজাতির পাখি ও সরিসৃপ রয়েছে। শীতকালের এই চর কুকরি মুকরিতে বিপুল পরিমানে অথিতি পাখির আগমন ঘটে। এছাড়া কুকরি মুকরি চরের সমুদ্র সৈকত নিরিবিলি ও পরিছন্ন। এর বনভূমিতে প্রায় ৯ কোটিরও বেশি জীবন্ত গাছ রয়েছে। চর কুকরিমুকরি বুক চিঁড়ে বয়ে যাওয়া ভাড়ানি খাল মেঘনা নদী হয়ে আছড়ে পড়েছে বঙ্গোপসাগরে। চরের বালিয়াড়ির ধরে ঢাল চর অতিক্রম করে সামনে এগোলেই বঙ্গোপসাগর। এখানেও কক্সবাজার কিংবা কুয়াকাটা সমুদ্র সৈকতের আবহ খুঁজে পাবেন। স্থানীরা এই জায়গাটিকে বালুর ধুম নামে চেনে। কুকরিমুকরির সাগরপাড় থেকেও সূর্যোদয় এবং সূর্যাস্থের অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়।
চর কুকরি মুকরি যাবার উপযুক্ত সময়

শীতকালে চর কুকরি মুকরির আসল সৌন্দর্য উপভোগ করা যায়। আবার এখানে ক্যাম্পিং করার জন্য শীতকালেই উপযুক্ত সময়। বর্ষায় চরের সিংহভাগই ডুবন্ত থাকে তাই বর্ষাকালে চর কুকরি মুকরি ভ্রমণে না যাওয়াই ভালো। চর কুকরি মুকরি ভ্রমণের জন্য জানুয়ারী থেকে মার্চ মাস সবচেয়ে আদর্শ সময়।
কিভাবে যাবেনঃ

চর কুকরি মুকরিতে যেতে নদী পথ হচ্ছে সবচেয়ে সহজ উপায়। নদী পথে যাতায়াতে খরচ ও শারীরিক কষ্ট কম হয়। নদী পথে চর কুকরি মুকরিতে যাওয়ার দুইটি উপায় আছে। ঢাকার সদঘাট থেকে ভোলাগামী লঞ্চে চড়ে বেতুয়া লঞ্চ টার্মিনাল নেমে সরাসরি মটরসাইকেল,অটোরিক্সা,সিএনজি অথবা লেগুনা ভাড়া করে চর কচ্ছপিয়া ঘাট আসতে পারেন। তবে চরফ্যাশন থেকে সরাসরি বাসেও যেতে পারেন।

এক নজরে চর কুকরি মুকরি যাবার বিস্তারিত তথ্য জেনে নিন।

ঢাকার সদরঘাট থেকে কর্ণফুলী-১২,কর্ণফুলী-১৩ লঞ্চ থেকে সুবিধামত সময় লঞ্চে চড়ে ভোলার বেতুয়া লঞ্চ টার্মিনাল নামতে হবে। (মনে রাখা জরুরী ঢাকা থেকে সবগুলো লঞ্চ বিকাল ৬ টা থেকে ৮ টার মধ্যে ছেড়ে যায় এবং বেতুয়া থেকে ছাড়ে বিকাল ৪ টা থেকে ৫ টার মধ্যে। আর লঞ্চের রুট প্লান প্রায়শই পরিবর্তন করা হয় তাই যাত্রার আগেই কোন পথে লঞ্চ যাত্রা করবে ফোন করে নিশ্চিত হয়ে নিন।)এসব লঞ্চের ডেকের ভাড়া ২৫০ থেকে ৩০০ টাকা, সিঙ্গেল কেবিন ভাড়া ভাড়া ১০০০ টাকা এবং ডাবল কেবিন ভাড়া নিতে ১৮০০ থেকে ২২০০ টাকা লাগে। ঘাট থেকে ১৫০ টাকা মোটর সাইকেল ভাড়া করে কিংবা ৭০ থেকে ৮০ টাকা ভাড়ায় টেম্পোতে চরে চরফ্যাশন সদরে এসে সেখান থেকে ৩০ টাকা বাস ভাড়া অথবা ২০০ টাকা মোটর সাইকেল ভাড়ায় দক্ষিণ আইচা আসুন। দক্ষিন আইচা থেকে ১৫ থেকে ৩০ টাকায় টেম্পো বা মোটরসাইকেল ভাড়ায় চর কচ্ছপিয়া যেতে পারবেন। চর কচ্ছপিয়া থেকে ৫০ থেকে ৬০ টাকা ভাড়ায় ট্রলারে চেপে পৌঁছে যাবেন চর কুকরি-মুকরি।

ঢাকার সদরঘাট থেকে লঞ্চে করে বেতুয়া লঞ্চ টার্মিনাল নেমে লেগুনায় চড়ে ৩৬ কিলোমিটার দূরের চর কচ্ছপিয়া ঘাট আসতে ৪০ থেকে ৫০ মিনিট সময় লাগবে। লেগুনার ভাড়া লাগবে জনপ্রতি ৪০ থেকে ৫০ টাকা, রিজার্ভ নিলে ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত লাগতে পারে। চর কচ্ছপিয়া ঘাট থেকে লোকাল ট্রলারে ৫৫ টাকা ভাড়ায় তেতুলিয়া নদী পার হয়ে চর কুকরি মুকরি বাজার। প্রতিদিন সকাল দুপুর ১২:৩০ ও ৪:৩৯ টায় ১ টি লোকাল ট্রলার চর কুকরি মুকরির উদ্দেশ্যে ছেড়ে যায়।আবার প্রতিদিন সকাল ৯ টা ও দুপুর ২ টায় কুকরি থেকে ছেড়ে আসে। এছাড়া চর কচ্ছপিয়া থেকে সব সময়ই স্প্রিড বোর্ড পাওয়া যায়(স্প্রিড বোর্ডের ফোন নাম্বার-মোঃছলেমান হাওলাদারঃ০১৭৩৫-২৬৭৫৬৪,মোঃদুলাল মেম্বার-০১৭১২-৯৭১০৭৬ ও রুহুল আমিন হাওলাদার-০১৭৫৭-০২৯৫০১ ) । বেসরকারি উন্নয়ন সংস্থা(এফডিএ)নিজস্ব স্প্রিড বোর্ড আছে।কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে যেতে পারেন।যোগাযোগ - ০১৭৪৬-৭৬৫৯৫৯ ও ০১৭১১৫৮০৬৮০।এছাড়া ট্রলার রিজার্ভ করেও যেতে পারবেন এক্ষেত্রে আপনাকে ৬০০ থেকে ৮০০ টাকা খরচ করতে হবে।
কুকরিতে কোথায় থাকবেন

আপনি ইচ্ছা করলে চর কুকরি মুকরিতে ক্যাম্পিং করতে পারবেন। এছাড়া বন বিভাগ, বেসরকারি উন্নয়ন সংস্থা(এফডিএ),কোস্ট ট্রাস্ট এবং ইউনিয়ন পরিষদের রেস্ট হাউসে অনুমতি নিয়ে রাত্রি যাপন করতে পারবেন। বেসরকারি উন্নয়ন সংস্থা(এফডিএ) এর রেস্ট হাউজ ভাড়া ৩০০ টাকা ,কোস্টাল ফরেস্ট ডেভলপমেন্ট কাম রেস্ট হাউজ(বনবিভাগের) ভাড়া-সিঙ্গেল রুম-২০০০ টাকা,ডবল রুম-৪০০০ টাকা।বনবিভাগের রেস্ট হাউজে থাকতে চাইলে আগেই জানিয়ে যাওয়া ভালো।বেসরকারি উন্নয়ন সংস্থা(এফডিএ)।যোগাযোগ - ০১৭৪৬-৭৬৫৯৫৯ । চর কুকরি মুকরি রেস্ট হাউজের যোগাযোগ নাম্বার ০১৭৩৯ ৯০৮০১৩।
কুকরিতে কোথায় খাবেন

বন বিভাগ, কোস্ট ট্রাস্ট এবং ইউনিয়ন পরিষদের রেস্ট হাউস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে এরা খাবারের ব্যবস্থা করে থাকে।এছাড়া কুকরি বাজারে হোটেল হানিফ(হোটেল এন্ড রেস্টুরেন্ট) রয়েছে।এখানে থাকা এবং খাওয়ার সু ব্যবস্থা রয়েছে।

কুকরির দর্শনীয় স্থান

পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এখানে একের পর এক স্থাপনা গড়ে উঠছে। এরই মধ্যে পাখি পর্যবেক্ষণ কেন্দ্র, ওয়াচ টাওয়ার স্থাপন হয়েছে। নির্মিত হয়েছে ফাইভস্টার মানের বনবিভাগের কোস্টাল ফরেস্ট ডেভলপমেন্ট কাম রেস্ট হাউজ (একটি টুরিস্ট হোটেল)। দর্শনীয় স্থান হিসেবে রয়েছে নারিকেল বাগান, বালুর ধুম, লাল কাঁকড়া, সাগর পাড়ে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা সমুদ্রসৈকত ও সাগরের গর্জন। এ ছাড়া কুকরীর বিভিন্ন বাঁকে বাঁকে সূর্যোদয় ও সূর্যাস্তের নয়নাভিরাম দৃশ্য দেখা যাবে।

অন্যান্য

পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) এর অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা(এফডিএ)কর্তৃক চর কুকরি মুকরিতে কমিউনিটি ভিত্তিক ইকো-ট্যুরিজম উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে পরিবেশ বান্ধব আধুনিক পর্যটন সরাঞ্জামাদি ।নির্মিত হয়েছেে একাধিক টয়লেট এন্ড বাথরুম সার্ভিস।বিশুদ্ধ খাবার পানির জন্য বসানো হয়েছে ২ টি টিউব অয়েল। শতভাগ নিরাপত্তা নিশ্চিত করেছেন ইকো-ট্যুরিজম উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জনাব মোঃআবু ইব্রাহিম।

বেসরকারি উন্নয়ন সংস্থা(এফডিএ)এর বিজনেস ডেভলপমেন্ট অফিসার মোঃআনিচুর রহমান বলেন, চর কুকরী-মুকরী ২য় সুন্দরবন।এখানে হরিণ, বানর, ভালুকসহ নানা প্রজাতির বৈচিত্র্যময় প্রাণী ও বৃক্ষরাজি রয়েছে। বন মন্ত্রণালয় ইতোমধ্যে একটি ট্যুরিস্ট হোটেল নির্মাণ করেছে। আমরা পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) এর অর্থায়নে কমিউনিটি ভিত্তিক ইকো-ট্যুরিজম উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ করছি।এখন শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলেই দেশের মধ্যে চর কুকরী-মুকরী অন্যতম একটি পর্যটন কেন্দ্র হয়ে উঠবে ।





পর্যটন এর আরও খবর

রাঙামাটিতে ট্যুরিস্ট বাস ডিজিটাল নিবন্ধন পদ্ধতি চালু রাঙামাটিতে ট্যুরিস্ট বাস ডিজিটাল নিবন্ধন পদ্ধতি চালু
পর্যটক নিহতের ঘটনার জামিন পেলো বর্ষা ইসলাম পর্যটক নিহতের ঘটনার জামিন পেলো বর্ষা ইসলাম
মিরসরাইয়ের রূপসী ঝরনার কূপে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ের রূপসী ঝরনার কূপে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
পার্বতীপুর বিনোদন স্পর্টগুলো তাপদাহে ভ্রমন পিপাষূ সমাগম কম পার্বতীপুর বিনোদন স্পর্টগুলো তাপদাহে ভ্রমন পিপাষূ সমাগম কম
আলীকদমে রহস্যজনক মৃত্যু : দুই পর্যটকের লাশ উদ্ধার, নিখোঁজ-১ আলীকদমে রহস্যজনক মৃত্যু : দুই পর্যটকের লাশ উদ্ধার, নিখোঁজ-১
সাজেক এ আগুনে ব্যাপক ক্ষয়-ক্ষতি : ৫ সদস্য তদন্ত কমিটি গঠন, পর্যটক ভ্রমণের জন্য উন্মুক্ত সাজেক এ আগুনে ব্যাপক ক্ষয়-ক্ষতি : ৫ সদস্য তদন্ত কমিটি গঠন, পর্যটক ভ্রমণের জন্য উন্মুক্ত
সাজেক এ ৯৫টির বেশী রেস্তোরাঁ আগুনে পুড়ে গেছে : পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত সাজেক এ ৯৫টির বেশী রেস্তোরাঁ আগুনে পুড়ে গেছে : পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত
পর্যটন শহর রাঙামাটিকে আধুনিকায়ন করতে নতুন প্রকল্প : হাবীব আজম পর্যটন শহর রাঙামাটিকে আধুনিকায়ন করতে নতুন প্রকল্প : হাবীব আজম
পর্যটন শিল্পকে বিকশিত করার লক্ষ্যে শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল শুরু পর্যটন শিল্পকে বিকশিত করার লক্ষ্যে শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল শুরু
রাঙামাটির সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হলো রাঙামাটির সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হলো

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)