শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় রামসাগর এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় রামসাগর এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
সোমবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় রামসাগর এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

---গাইবান্ধা :: উত্তরাঞ্চলের বহুল জনপ্রিয় বোনারপাড়া-দিনাজপুরগামি রামসাগর এক্সপ্রেস ট্রেনটি বন্ধের এক যুগ পরে পুনরায় চালুর দাবিতে সোমবার বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর উপজেলা শাখার উদ্যোগে রেল স্টেশনের ২নং প্লাটফরমে এক মানববন্ধন কর্মসুচী পালন করে। মানববন্ধনে রাজনৈতিক নেতৃবন্দ, সাংবাদিক, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বত:স্ফুর্তভাবে আজ সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেয়।
জেলা মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাড. সেকেন্দার আজম আনামের সভাপতিত্বে ও মানবাধিকার কমিশন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফারহান শেখের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, জাতীয় পার্টির নেতা শাহজাহান খান আবু, কবি সরোজ দেব, পৌরসভার প্যানেল মেয়র তানজিমুল ইসলাম পিটার, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক খান মো. সাঈদ হোসেন জসিম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি আলমগীর কবির বাদল প্রমুখ।
বক্তারা অবিলম্বে রামসাগর ট্রেন চালু, গাইবান্ধা এক্সপ্রেস নামে স্বতন্ত্র একটি এক্সপ্রেস চালু, আন্ত:নগর সকল ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি, রেল স্টেশনের পরিত্যক্ত ২নং প্লাট ফরমটি চালু, প্লাট ফরমের উন্নয়নসহ ট্রেনগুলোর সময়সূচী নির্ধারণে জনগণের চাহিদা ও সুবিধার প্রতি লক্ষ্য রাখার দাবি জানান। অন্যাথায় জনগণের ট্রেন যাত্রা সুবিধা সমূহ গাইবান্ধা রেল স্টেশনে প্রতীকিভাবে সকল ট্রেন অবরোধসহ লাগাতার আন্দোলনের কর্মসূচীর আল্টিমেটাম দেয়া হয়।
প্রায় এক যুগ আগে মেইল ট্রেন রামসাগর এক্সপ্রেস প্রতিদিন সকাল ৬টায় বোনারপাড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে যেতো এবং গাইবান্ধা সদরের বাদিয়াখালী ত্রিমোহনী হয়ে কুপতলা, কামারপাড়া, নলডাঙ্গা, বামনডাঙ্গা, চৌধুরানী, হাসানগঞ্জ স্টেশনের উপর দিয়ে কাউনিয়া ও রংপুর হয়ে দিনাজপুর যেতো। কোন কারণ ছাড়াই দীর্ঘ এক যুগ ধরে ট্রেনটি বন্ধ রয়েছে। এই ট্রেনটি চালু হলে গাইবান্ধাসহ কয়েক জেলার মানুষে দুর্ভোগ লাঘব হবে।

গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে উপ-নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

গাইবান্ধা :: গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনের উপ-নির্বাচনে ৫ প্রার্থীর মধ্যে রোববার মনোনয়নপত্র বাছাইয়ের দিনে জাতীয় পার্টির অঙ্গ সংগঠন যুব সংহতির কেন্দ্রীয় নেতা মো. মঞ্জুরুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জাতীয় পার্টির পরিচয়ে মনোনয়নপত্র দাখিল করলেও দলীয় মনোনয়নের কাগজপত্র দেখাতে না পারায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। বাছাইয়ের পর যাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় তাঁরা হলেন- আওয়ামী লীগের মনোনিত প্রার্থী উম্মে কুলছুম স্মৃতি, বিএনপির মনোনিত প্রার্থী ডা. মইনুল হাসান সাদিক, জাতীয় পার্টির মনোনিত প্রার্থী মইনুর রাব্বী চৌধুরী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি।
রোববার গাইবান্ধা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই করা হয়। এসময় বিএনপি প্রার্থী বিএনপির মনোনিত প্রার্থী ডা. মইনুল হাসান সাদিক, জাতীয় পার্টির মনোনিত প্রার্থী মইনুর রাব্বী চৌধুরী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রতিনিধি উপস্থিত ছিলেন বলে রিটার্নিং অফিসার মো. মাহবুবার রহমান জানান।
আগামী ২৯ ফেব্র“য়ারি শনিবার প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মার্চ শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
২০১৯ সালের ২৭ ডিসেম্বর আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার মৃত্যুবরণ করায় নির্বাচন কমিশনার এ আসনটি শূন্য ঘোষণা করেন। জেলা নির্বাচন অফিসার মাহাবুবুর রহমান বলেন, সাদুল্যাপুরে ১১টি, পলাশবাড়ি পৌরসভা ও পলাশবাড়ী উপজেলার ৯টি ইউনিয়নে ৪ লাখ ১১ হাজার ৮৫৪ জন ভোটার রয়েছে।

গাইবান্ধায় বাসদ মার্কসবাদীর বিক্ষোভ
গাইবান্ধা :: জনজীবনের সংকট নিরসনের দাবিতে বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সোমবার জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের ১নং ট্রাফিক মোড় থেকে বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনঃরায় দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, সদস্য গোলাম সাদেক লেবু, আবু রাহেন শফিউল্যাহ খোকন, নিলুফার ইয়াসমিন শিল্পী, কৃষক ফ্রন্ট সদর উপজেলা সাধারণ সম্পাদক মাহবুবর রহমান খোকা প্রমুখ।
বক্তারা বলেন, চাল, ডাল, তেল, পেঁয়াজসহ সকল জিনিসের দাম কমানো, পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিল, সার-ডিজেলের দাম কমাও, কৃষি ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত, সকল বেকারদের ভাতা এবং কর্মসৃজন প্রকল্প চালু, বয়স্ক-বিধবা ভাতা চালু, যুব সমাজের অবক্ষয় রোধে নাটক-সিনেমায় পর্নো ছবি ও ওয়েবসাইট বন্ধের দাবি জানান। বক্তারা আরও বলেন, বাসদ (মার্কসবাদী)’র সাবেক সদস্য সচিব মনজুর আলম মিঠু পার্টির আদর্শ শৃংখলা বিরোধী ও সংগঠন বিরোধী কর্মকান্ডের জন্য কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ তাকে দল থেকে বহিস্কার করেন। বহিস্কার পরবর্তী আবারও নানা উপদলীয় কর্মকান্ডে ও অপতৎপরতা চালায় এবং বাসদ (মার্কসবাদী) নাম নিয়ে সমালোচনা করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

গোবিন্দগঞ্জে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
গাইবান্ধা :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিজ শয়ন ঘরের চালের সাথে গলায় গামছা জড়ানো অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামে।
স্থানীয়রা জানান, শীতল গ্রাম সরকারপাড়ার মৃত আব্দুল আজিজের ছেলে রেজাউল করিম (৪০) একই গ্রামের আব্দুল মান্নানের কন্যা মুন্নি বেগমকে প্রায় ১৫/১৬ বছর আগে বিয়ে করে। দাম্পত্য জীবনে তাদের ৩টি সন্তান জন্মগ্রহণ করে। এরই এক পর্যায়ে শ^শুরবাড়ীর লোকজনের সাথে রেজাউলের বিভিন্ন বিষয়াদি নিয়ে বিবাদ দেখা দেয় এবং শ^শুরবাড়ীর লোকজন তাঁকে প্রায়ই মারধোর করতো। বাধ্য হয়ে রেজাউল ঢাকায় চলে যায় রিক্সা চালানোর জন্য। গত রোববার সে ঢাকা থেকে বাড়ী ফিরে এসে স্ত্রী মুন্নি বেগমের অনুপস্থিতিতে খাওয়া দাওয়া শেষে রাত আনুমানিক ৮টার দিকে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। সোমবার সকালে গ্রামবাসীরা তাঁকে নিজ শয়ন ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। বিষয়টি আতœহত্যা নাকি পরিকল্পিত হত্যাকান্ড তা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান জানান, মৃত রেজাউলের দীর্ঘদিন যাবত শ্বশুরবাড়ীর লোকজনের সাথে মনোমালিন্য চলে আসছিল। তবে ময়নাতদন্ত রির্পোট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)