মঙ্গলবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » গৌরীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে মাছচাষী নিহত : আহত-২
গৌরীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে মাছচাষী নিহত : আহত-২
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের গৌরীপুরে গুড়ি গুড়ি বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হওয়ায় ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৯৪৯২) নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী মাছবাহী অটোরিকশার সাথে মুখোমুখী সংঘর্ষ হলে ট্রাকের চাপায় মাছচাষী রহমান খাঁন (৪৫) ঘটনাস্থলে নিহত হন। আর অটোরিকশারযাত্রী বাদশা মিয়া (৩০) ও রাজন মিয়া (৩৫)কে আহত অবস্থায় উদ্ধার করে ঈশ^রগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার রামগোপাপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহমান খাঁন গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের তেরশিরা গ্রামের মৃত সমেশ খানের ছেলে।
ঈশ^রগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, গুড়ি গুড়ি বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হওয়ায় মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার রামগোপাপুর বাসস্ট্যান্ডে কিশোরগঞ্জগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৯৪৯২)ব্রেকফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী মাছবাহী গাজীপুরগামী অটোরিকশার সাথে মুখোমুখী সংঘর্ষ হলে ট্রাকের চাপায় মাছচাষী রহমান খাঁন ঘটনাস্থলে নিহত হন। আর আহত অবস্থায় অটোরিকশারযাত্রী বাদশা মিয়া ও রাজন মিয়াকে উদ্ধার করে ঈশ^রগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, ‘দূর্ঘটনার পর ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।’





সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত