শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে কালেক্টরেট সহকারীদের পূর্ণ দিবস কর্মবিরতি পালন
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে কালেক্টরেট সহকারীদের পূর্ণ দিবস কর্মবিরতি পালন
মঙ্গলবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে কালেক্টরেট সহকারীদের পূর্ণ দিবস কর্মবিরতি পালন

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), স্টাফ রিপোর্টার :: বিভাগীয় কমিশনারের কার্যালয়ের, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বহী অফিসারের কার্যলয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীদের পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পূর্ণ দিবস কর্মবিরতি, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) গাজীপুর জেলা শাখার সদস্যরা।
আজ ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৯টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে কালেক্টরেট সহকারীরা নিজ নিজ অফিসের বাইরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন তারা। যথারীতি তা চলে টানা বিকাল ৫টা পর্যন্ত।
এ সময় সেখানে বাকাসসের গাজীপুর জেলা শাখার সভাপতি মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাকাসসের গাজীপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও অফিস সুপার মোঃ রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আজাহারুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজ-উ-দ্দৌলাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল বাসার, অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাহিত্য ও পাঠাগার সম্পাদক আশাদুল হক, দপ্তর সম্পাদক দীপঙ্কর চন্দ্র দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহমুদ হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ মীর কাশেম, নির্বাহী সদস্য জেসমিন সুলতানা, মোয়াজ্জেম আকন্দ, মোঃ জাকারিয়া, মোঃ বিল্লাল হোসেন, মোঃ শরীফুল ইসলাম, নূর মোহাম্মদ নিশাত, আসমা খাতুন প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দরা বলেন, আমাদের সামনে তিনদিন কর্মসূচি আছে। অপনারা সবাই এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ইতিমধ্যে আমাদের উর্দ্ধতন কর্মকর্তা মহোদয়কে এই বিষয়টি জানানো হয়েয়ে। এর আগে আমরা দরখাস্ত দিয়েছি। আমাদের কেন্দ্রীয় কর্মসূচি আছে। কর্মসূচি মোতবেক আমরা কর্মসূচি পালন করবো। যতদিন পর্যন্ত আমাদের দাবি দাওয়া বাস্তবায়ন না হবে ততদিন আমরা মাঠে থাকবো। ইনশাআল্লাহ। এই আন্দোলন সংগ্রামে ৫টা পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করবো। ৫টার পর কেউ আমরা অফিসে যাবো না। কেন্দ্রীয় কমিটির রেজুলেশনে বলা আছে কর্মসুচী চলাকালীন সকাল ৯টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে বিকাল ৫টা পর্যন্ত অফিস চত্বরে অবস্থান করার পর কর্মস্থল ত্যাগ করতে হবে। যদি কোন কর্মচারী দাবি আদায়ের সিদ্ধান্তের ক্ষেত্রে কোনরুপ অবহেলা ও অনিহা প্রকাশ করেন, সেক্ষেত্রে তিনি সমগ্র কর্মচারীর কাছে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবেন। তার নাম ও পরিচয় কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের ফেইসবুক পেইজে উল্লেখ করা হবে।
জানা যায়, ২০১১ সালে মাননীয় প্রধানমন্ত্রী তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এরপর দীর্ঘদিন অতিবাহিত হলেও তাদের দাবি বাস্তবায়ন হয়নি। এজন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করেন কালেক্টরেট সহকারীরা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা। সমাবেশে গাজীপুর কালেক্টরেটে কর্মরত সকল সহকারীগণ স্বতস্ফুর্তভাবে উপস্থিত ছিলেন।
আজ ২৬ ফেব্রুয়ারি বুধবার ও ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবারও পুর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)