শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » মাদক নির্মুলে সরকারের অভিযান অব্যাহত থাকবে : গাইবান্ধা জেলা প্রশাসক
প্রথম পাতা » গাইবান্ধা » মাদক নির্মুলে সরকারের অভিযান অব্যাহত থাকবে : গাইবান্ধা জেলা প্রশাসক
মঙ্গলবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাদক নির্মুলে সরকারের অভিযান অব্যাহত থাকবে : গাইবান্ধা জেলা প্রশাসক

---গাইবান্ধা :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিবর্বষ উপলক্ষ্যে গাইবান্ধা জেলা তথ্য অফিসের উদ্যোগে ‘সমৃদ্ধ অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা, চলচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার গাইবান্ধার আর্দশ কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে ছিলেন, জেলা প্রশাসক মো:আবদুল মতিন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শরীফুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মো: হায়দার আলী, আর্দশ কলেজের অধ্যক্ষ মোজাহিদুল ইসলাম খানসহ শিক্ষক, জন প্রতিনিধি, অভিভাবক ও শিক্ষার্থী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
গাইবান্ধা জেলা প্রশাসক বলেন, দেশের মানুষের মাথা পিছু আয় ১ হাজার ৯০৯ মাকিন ডলারে উন্নীত হয়েছে। গড় আয়ু স্বাক্ষরতার হার, মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু হ্রাস, বাজেটের আকার ৮গুণ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ২২ হাজার ৫শ ২২ মেগাওয়াট, প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সেন্টার চালু, প্রথম থেকে নবম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের বিনা মুল্যে ৩৫ কোটি পাঠ্য পুস্তুক বিতরণ। ১৮ হাজার ৫শ কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র স্থাপন, কৃষক দের মধ্যে কৃষি কার্ড বিতরণ, ১০ টাকায় ব্যাংক হিসাব খোলা, বিনা আমানতে বর্গাচাষিদের ঋণ প্রদান এবং ৬৮ বছর পর ছিট মহল বিনিময় চুক্তি স্বাক্ষর হয়েছে।

গাইবান্ধায় বাসদ মার্কসবাদীদের দ্বন্দ্ব মীমাংসার দায়িত্বে আওয়ামীলীগ
গাইবান্ধা :: গাইবান্ধায় বাসদ মার্কসবাদী অফিসের দখল নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। আর এই ঘটনার মীমাংসার দায়িত্ব নিয়েছে জেলা আওয়ামীলীগ।
সোমবার (২৪ ফেব্র“য়ারি) দুপুর থেকেই বাসদ মার্কসবাদী একাংশের জেলা আহবায়ক আহসানুল হাবিব সাঈদের নেতৃত্বে নেতাকর্মীরা গাইবান্ধা শহরের ১নং রেলগেট সংলগ্ন দলের জেলা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে অফিসে তালা ঝুলিয়ে রাখে। এরপর সন্ধ্যায় বাসদ মার্কসবাদী অপরঅংশের জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠুর নেতাকর্মীরাও সেখানে অবস্থান নেয়। এর পরই পরই অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সেখানে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতিতে প্রায় দুই ঘন্টা উভয়পক্ষের কমী-সমর্থকদের মধ্যে বাগবিতন্ডা ও ধ্বস্তাধ্বস্তির ঘটনা ঘটে।
পরে রাত নয়টার দিকে আওয়ামীলীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু দুই পক্ষের নেতাদের নিয়ে আলোচনায় বসেন। এ সময় জেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক রনজিত বকসি সূর্য্য, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, সদর উপজেলা আওয়ামীগের সাধারন সম্পাদক আমিনুর জামান রিংকু উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনার পর আওয়ামীলীগ নেতৃবৃন্দ সমঝোতার দায়িত্ব নিয়ে তালাবদ্ধ বাসদ মার্কসবাদী জেলা কার্যালয়ের চাবি তাদের কাছে রেখে উভয়পক্ষকে সমঝোতার আহবান জানান।
এ বিষয়ে ফরদাহ আব্দুল্যাহ হারুন বাবলু জানান, দুই পক্ষকে আলাপ আলোচনা ও সমঝোতায় আসার জন্য সময় দেয়া হয়েছে। শান্তিপূর্নভাবে বিষয়টির মিমাংসা হলে আবারো অফিসের চাবি তাদের ফিরিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, যেহেতু গাইবান্ধা একটি ছোট শহর এখানে রাজনীতির পাশাপাশি প্রত্যেকের সাথে আমাদের একে অপরের ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে, তাই আমরা বিষয়টির শান্তিপূর্ন ও সুষ্ঠু সমাধান প্রত্যাশা করি।
এদিকে বাসদের সমর্থক-শুভানুধ্যায়ী ও সাবেক নেতারা এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তারা বলেন, যারা উন্নত নীতি-নৈতিকতা ও আদর্শের চর্চা করে বলে দাবি করে তাদের কাছে পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেয়ার মত শিষ্টাচার বর্হিভূত ঘটনা প্রত্যাশিত নয়। বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতায় আসার যথেষ্ট সুযোগ আছে। এতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ তাদের ব্যথিত করেছে। সেইসাথে তারা অতিদ্রুত বিষয়টির শান্তিপূর্ন ও সুষ্ঠু সমাধান প্রত্যাশা করেন।
দলটির অতীত সংগ্রামের পর্যালোচনা ও মূল্যায়নের ভিত্তিতে দলের অভ্যন্তরে নতুন পার্টি প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছিলেন বাসদ মার্কসবাদীর কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটির ১৬ সদস্য। পরে তাদের বিরুদ্ধে দলবিরোধী কর্মকান্ডের অভিযোগ এনে গত ১৬ ফেব্র“য়ারি রবিবার দলের কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটির সদস্য ও গাইবান্ধা জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠুসহ ওই ১৬ নেতাকে বহিস্কার এবং কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবতীকে শোকজ করে বাসদ মার্কসবাদী। পরদিন এই বহিষ্কারাদেশ প্রত্যাখ্যান করে ওই ১৬ নেতার উদ্যোগের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন শুভ্রাংশু চক্রবতী। এ ঘটনার পর থেকেই গোটা দেশে বাসদ মার্কসবাদী মূলত: দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়ে। ইতোমধ্যে গাইবান্ধায় বাসদ মার্কসবাদীর উভয়পক্ষ জেলা কমিটি পূর্ণগঠন করে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)