রবিবার ● ১ মার্চ ২০২০
প্রথম পাতা » শিরোনাম » নবীগঞ্জে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী সুন্দর বাহিনীর প্রধান র্যাবের হাতে আটক
নবীগঞ্জে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী সুন্দর বাহিনীর প্রধান র্যাবের হাতে আটক
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগঞ্জে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী সুন্দর বাহিনীর প্রধান সুন্দরকে গ্রেফতার করেছে র্যাব। আজ ১ মার্চ রবিবার সকাল ৯ টার দিকে সুন্দর আলীকে গ্রেফতার করা হয়। সে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দরবেশপুর গ্রামের মৃত আফছার উল্লার ছেলে।
সুত্রে জানা যায়, ২০০৮ সালের ২২ জুন নবীগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে কৃষক আবুল মিয়াকে দিবালোকে হত্যা করে সুন্দর ও তার বাহিনীর লোকজন। এ ব্যাপারে ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এরই প্রেক্ষিতে হবিগঞ্জের আদালতে ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারী আবুল হত্যাকারী সুন্দর সহ ৭ জনকে মৃত্যুদন্ডের আদেশ দেন। এরপর থেকে সে পলাতক ছিল।
আজ রবিবার সকালে গোপন সুত্রে খবর পেয়ে র্যাব ৯- এর অপারেশন কমান্ডার মোঃ আব্দুল খালেকের নেতৃত্বে একটি অভিযানিক দল দরবেশপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।





বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা