শিরোনাম:
●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
রাঙামাটি, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১ মার্চ ২০২০
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » বিশ্বনাথে নদী থেকে প্রভাবশালীদের মাটি উত্তোলন
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » বিশ্বনাথে নদী থেকে প্রভাবশালীদের মাটি উত্তোলন
রবিবার ● ১ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে নদী থেকে প্রভাবশালীদের মাটি উত্তোলন

---স্টাফ রিপোর্টার :: বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর গ্রামের পাশ্ববর্তী সুরমা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকরিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে বাওনপুর গ্রামের রিপন মিয়াসহ শতাধিক লোকের স্বাক্ষর রয়েছে।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, বাওনপুর গ্রামের পার্শ্ববর্তী সুরমা নদী থেকে অবৈধভাবে জোরপূর্বক মাটি উত্তোলন করছেন স্থানীয় যুবদল নেতা মাসুক মিয়া, তার ভাই লিলু মিয়া ও জনৈক ফেরদৌস মিয়া। এই মাটি উত্তোলন করার কারণে নদীর তীরবর্তী এলাকার গরীব মানুষের ভূমি নদীগর্ভে বিলীন হতে চলেছে। তাই অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধ ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয় স্মারকলিপিতে।
এদিকে, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেছেন স্থানীয় প্রয়াগমহল ভূমি অফিসের তশীলদার নুরুল আমিন।
তিনি বলেন, পরিদর্শন করে নদী থেকে মাটি উত্তোলনের সত্যতা পাওয়া গেছে। তবে মাটি উত্তোলনকারী কাউকে পাওয়া যায়নি। এমনকি কারা এই মাটি উত্তোলন করছে তাও জানা যায়নি বলে তশীলদার নুরুল আমিন জানান।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার মো. কামরুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে এলাকার দুটি পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি আপোষে মিমাংশার জন্য সময় চেয়েছেন। বিরোধ নিস্পত্তি না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

জাতীয় বীমা দিবসে বিশ্বনাথে র‌্যালী

বিশ্বনাথ :: ১ম জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘বীমা দিবসে শপথ করি উন্নত দেশ গড়ি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ রবিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিআরডিবি মিলনায়তন প্রাঙ্গন থেকে র‌্যালীটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর বিশ্বনাথ শাখার ইনচার্জ হেলাল আহমদ লিটনের পরিচালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, মেরিট কেয়ার স্কুলের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর এরিয়া ম্যানেজার ও ভাইস প্রেসিডেন্ট জাফর আহমদ, বিশ্বনাথের জোনের জোনাল ইন-চার্জ আবদুল মুতলিব মতিন, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর বিশ্বনাথ শাখার ইন-চার্জ নূর উদ্দিন, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর বিশ্বনাথ শাখার ইন-চার্জ মাহতাব উদ্দিন।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর আবু বক্কর, গীতাপাঠ করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর হৈমন্তি দাশ, স্বাগত বক্তব্য ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ভাইস প্রেসিডেন্ট সাজ্জাদুর রহমান। সভার সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর জোনাল ইনচার্জ তাজিরুন নেছা। সভায় বক্তারা বলেন, রাজনীতি করার বাইরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর’র রহমান একমাত্র বীমা পেশার সাথে সম্পৃক্ত হয়ে ছিলেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকার বীমার পেশার উন্নতির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এছাড়া জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে বীমার বিকল্প নেই, তাই নিজেদের প্রয়োজনেই বীমা করায় আমাদেরকে এগিয়ে আসতে হবে।
র্যা লী ও সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী, ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীসহ বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানীর বীমাকর্মী উপস্থিত ছিলেন।





প্রকৃতি ও পরিবেশ এর আরও খবর

নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)