শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৫ মার্চ ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ভুয়া ডাক্তারকে জেল-জরিমানা
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ভুয়া ডাক্তারকে জেল-জরিমানা
বৃহস্পতিবার ● ৫ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে ভুয়া ডাক্তারকে জেল-জরিমানা

ছবি : ভুয়া ডাক্তার আবু মোহাম্মদ জুবায়ের ইমরান।গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি  :: ঝালকাঠির রাজাপুরের সোহাগ ক্লিনিকে অভিযান চালিয়ে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধনকৃত না হয়েও ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দেয়ার অপরাধে আবু মোহাম্মদ জুবায়ের ইমরান নামে এক ভুয়া চিকিৎসককে ১ বছরের কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হাওলাদার এ দন্ড প্রদান করেন। আবু মোহাম্মদ জুবায়ের ইমরান বরগুনা জেলার বেতাগী উপজেলার বেতমোর এলাকার মো. সেকান্দার আলীর ছেলে। সে রাজাপুরের সোহাগ ক্লিনিকে চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, চিকিৎসক পরিচয়দানকারী আবু মোহাম্মদ জুবায়ের ইমরান চীন থেকে এমবিবিএস পাশ করে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন করেননি। এ নিবন্ধন ছাড়া কেউ ডাক্তার পরিচয় দিতে পারবেন না বলে বিধান রয়েছে।
এ অবস্থায় তিনি ছাড়াই দীর্ঘদিন ধরে সোহাগ ক্লিনিকে কর্মরত থেকে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই ক্লিনিকে অভিযান চালায়।

আন্তর্জাতিক নারী দিবস পালনের সমাবেশ
ঝালকাঠি:: ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে ঝালকাঠিতে বর্নাঢ্য সমাবেশ করেছে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। আজ বৃহস্পতিবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়, জেলা পুলিশ, মহিলা অধিদপ্তর ও বিভিন্ন নারী সংগঠনসহ সরকারি ও বেসরকারি সংগঠনের শতশত নারী-পুরুষ এ সমাবেশে অংশ নেয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জোহর আলী।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে সনাকের সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মউনউদ্দিন তালুকদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমীম মৌসুমি কেকা, দেশবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রগ্রাম অফিসার নাসরিন আক্তার। আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ভারতে সংখালঘু হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধ
ঝালকাঠি :: ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনের নামে সংখালঘু মুসলিমদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে প্রতিবাদী নাগরিক মঞ্চের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিবাদী নাগরিক মঞ্চের আহবায়ক প্রশান্ত দাস হরির সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, ঝালকাঠি সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহিন উদ্দিন তালুকদার, প্রতিবাদী নাগরিক মঞ্চের সদস্য সচিব ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এ্যাড. আক্কাস সিকদার, সদর উপজেলা সুজনের সভাপতি জাহাঙ্গীর হোসেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকৌশলী দিলীপ কুমার হালদার, মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি সাংবাদিক অলোক সাহা, ছাত্র ইউনিয়নের একরামুল হক চয়ন, এস.এ জুয়েল হাওলাদার, রিয়াজ খান অশ্রু, মো. মিজানুর রহমান মো. মামুন খান রাসেল, রেজা উল্লা খান রাজা প্রমুখ।





ঝালকাঠি এর আরও খবর

ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত
ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা
শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা
ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন
নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা
ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন
ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)