শুক্রবার ● ৬ মার্চ ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে কোয়ালিটি কমপ্লেক্সে মধ্যরাতে অগ্নিকান্ডে ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
সিলেটে কোয়ালিটি কমপ্লেক্সে মধ্যরাতে অগ্নিকান্ডে ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
সিলেট প্রতিনিধি :: বৃহস্পতিবার মধ্যরাতে সিলেটের প্রান কেন্দ্র জিন্দাবাজারের কোয়ালিটি কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অগ্নিকান্ডে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে যাওয়া দোকানের মাধ্যে রয়েছে একটি ট্রাভেলস ও একটি সেলুন। বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।
সংশ্রিষ্ট সুত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত ৪টার দিকে কোয়ালিটি কমপ্লেক্সের দ্বিতীয় তলার সুরমা ট্রেড এন্ড ট্যুর এবং সান শাইন হেয়ার সেলুনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এরমধ্যে আগুনে দোকান দুটির মালামাল, ডেকোরেশনসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। তবে ফায়ার সার্ভিসের দক্ষতায় প্রায় ১ কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়। অগ্নিকান্ডে দোকান দুটির ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে এতে কেউ হতাহত হয় নি।
ফায়ার সার্ভিসের অভিযানে নেতৃত্ব দেয়া তালতলা ফায়ার স্টেশন অফিসার যিশু তালুকদার বলেন, মধ্যরাতে আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক জিন্দাবাজারে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হলেও ১ কোটি টাকা মালামাল উদ্ধার করা সম্ভব হয়। তিনি আরো জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সুত্রপাত হয়েছে।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ