শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৭ মার্চ ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাংলাদেশে ক্ষুধা, দারিদ্র আর গৃহহীন একটি পরিবারও থাকবেন : বীর বাহাদুর উশৈসিং
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাংলাদেশে ক্ষুধা, দারিদ্র আর গৃহহীন একটি পরিবারও থাকবেন : বীর বাহাদুর উশৈসিং
শনিবার ● ৭ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে ক্ষুধা, দারিদ্র আর গৃহহীন একটি পরিবারও থাকবেন : বীর বাহাদুর উশৈসিং

ছবি : বাইতুল মাহমুদ জাম মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বাংলাদেশে ক্ষুধা দারিদ্র আর গৃহহীন একটি পরিবারও থাকবেনা। প্রধান মন্ত্রী শেখ হাসিনা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শত বার্ষীকিকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। এসব কর্মসূচী সঠিকভাবে বাস্তবায়ন হলে বাংলাদেশ দুই হাজার একুশ সালের মধ্যে দারিদ্র ও ক্ষুধামুক্ত বাংলাদেশ হবে এবং দুই হাজার একচল্লিশ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধশালী দেশে পরিনত হবে। সুতরাং যারা সরকারের ভিজিডি, ভিজিএফ ও অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছেন তারা এসব সুযোগ সুবিধাকে পুজি করে শ্রমের বিনিময়ে প্রত্যেকটি পরিবারকে সমৃদ্ধশালী হতে হবে।
বর্তমান সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামের আনাচে কানাচে রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, বিদ্যুৎসহ নানা মূখী উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে। এই ধারাবাহিকতাকে অব্যহত রাখতে হবে এবং নিজেকে সমৃদ্ধশালী করে তুলতে হবে। আজ শনিবার সকাল ১০ টায় আলীকদম আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের গাভী বিতরণ প্রকল্পের আওতায় হত দরিদ্র পরিবারের মাঝে গাভী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রানালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এর আগে তিনি ওয়াইহ্লা কারবারী পাড়া বৌদ্ধ মন্দির ও নয়াপাড়া বাইতুল মাহমুদ মসজিদের নির্মান কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও গৃহহীনদের জন্য নির্মিত সেমিপাকা ঘর হস্তান্তর করেন।
বান্দরবান জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম এর সভাপতিত্ব এবং আলীকদম উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমরঞ্জন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত গাভী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের গাভী বিতরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ও উপসচিব মো. হারুন অর রশিদ, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদ ইকবাল, ১নং আলীকদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস রহমান, ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোগ্য মারমা, ও ৪নং কুরুক পাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো প্রমূখ।





আর্কাইভ