শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৮ মার্চ ২০২০
প্রথম পাতা » কুষ্টিয়া » যে কারণে মাদক মুক্ত হয় না লালনের অনুষ্ঠান
প্রথম পাতা » কুষ্টিয়া » যে কারণে মাদক মুক্ত হয় না লালনের অনুষ্ঠান
রবিবার ● ৮ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যে কারণে মাদক মুক্ত হয় না লালনের অনুষ্ঠান

ছবি :  লালনের অনুষ্ঠান স্থলে মাদকের আসর।শামসুল আলম স্বপন :: মরমী সাধক লালন শাহ গাঁজা কিংবা মাদক দ্রব্য সেবন করতেন এমন কোন প্রমাণ পাওয়া যায় না। বরং তিনি গাঁজা সেবনের বিরুদ্ধে কঠোর ছিলেন তার গানের একটি কলিতে উল্লেখ রয়েছে । তিনি বলেছিলেন, “ গাজায় দম চড়িয়ে মনা বোম কালি আর বলিস নারে ।” যা লালন একাডেমি কর্তৃপক্ষ খোদায় করে লালন মাজারের প্রবেশ পথে স্থাপন করেছিলেন । অথচ বর্তমানে লালন শাহের এমন কোন শিষ্য-ভক্ত খুঁজে পাওয়া যাবে না যারা গাঁজা কিংবা মাদকে আসক্ত নন।
কুষ্টিয়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারে এবার অনুষ্ঠান গাঁজা ও মাদক মুক্ত রাখতে বদ্ধ পরিকর। নাশকতা এড়াতে ও মাদকমুক্ত করতে প্রশাসনের ব্যাপক কড়াকড়ি রয়েছে এবার।
এলাকাবাসী বলছে নজরদারি সত্ত্বেও লালন শাহের স্মরণোৎসব উপলক্ষে ছেঊড়িয়ার লালনের মাজার সংলগ্ন মাঠে গোপনে বসেছে গাজা বিক্রি ও সেবনের আখড়া। যেখানে সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স সেখানে লালনের মাজারের মত পবিত্র স্থানে গাঁজা ও অন্যান্য মাদকের ভয়াবহ ব্যবসা ও সেবন হয় কি ভাবে তা জনগণের প্রশ্ন। প্রত্যক্ষদর্শীরা বলছে মাজার প্রাঙ্গণে মাদকের প্রতুলতা থাকায় তরূণ, যুবক ও সব বয়সের মাদক সেবীরা এখানে মাদক সেবন ও ব্যবসা করছে অবাধে । তাই গাঁজার ধুয়ায় ধুসরিত ও অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে লালনের মাঠ।

লালন একাডেমির একজন সদস্য নাম না প্রকাশ করার শর্ত-এ জানান যারা ষ্টেজের সামনে রাত দিন ২৪ ঘন্টা লালন ভক্ত সেজে বসে থাকে মুলত এরাই গাঁজা ব্যবসায়ী । এরা স্থানীয় কেউ নন। বেশীর ভাগ এরা ঢাকা থেকে আসে । অনুষ্ঠান শুরু হওয়ার ১/২ দিন আগে এসে জায়গা দখল করে পাটি পেড়ে বসে পড়ে । এদের সাথে লালন একাডেমির কতিপয় অসাধু সদস্য, স্থানীয় কিছু শিল্পী ও কর্মকর্তা -কর্মচারির যোগসাজস আছে। তাদের সহযোগিতায় গাঁজার পুরিয়া বানিয়ে বিক্রি করে । প্রতিদিন কয়েক লাখ টাকার গাঁজা ও মাদকদ্রব্য বেচা -কেনা হয় এখানে। গাঁজা ও মাদক বিক্রির টাকা পর্যায় ক্রমে অনেকেই ভাগ পায় । অসাধু পুলিশ ও সাংবাদিক লেবাসধারী কিছু ব্যক্তিও ওই টাকার অংশ পায় বলেই মাদক মুক্ত হয় না লালনের অনুষ্ঠান।

শুরু হয়েছে লালন স্মরণোৎসব
কুষ্টিয়া :: “মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে। চাতক প্রায় অহর্নিশি, চেয়ে আছে কালশশী,হব বলে চরণ দাসী ও তা হয় না কপাল গুণে ।” কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের বিখ্যাত গানের মাধ্যমে শুরু হয়েছে স্মরণোৎসব ২০২০। চলবে আগামী ১০ই মার্চ মঙ্গলবার পর্যন্ত । প্রতি বছরের মত এবারো তিন দিনের এ লালন স্মরণোৎসব অনুষ্ঠিত হচ্ছে। করোনা ভাইরাসের কারণে এবার জেলা প্রশাসন বিদেশী দর্শকদের অনুষ্ঠানে আসা নিষিদ্ধ করেছে । যে কারণে অনুষ্ঠানের বাড়তি আর্কষণের ঘাড়তি পড়েছে ।
কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মো: আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি,বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আরতাফ জর্জ, কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম। কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, এ্যাড. অনুপ কুমার নন্দী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান প্রমুখ ।
প্রধান অতিথি সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেন, বাউল স¤্রাট লালন সাঁই ছিলেন অসাম্প্রদায়িক । জাতি ধর্ম নির্বিশেষে তিনি ছিলেন মানবতার কবি । তাঁর অনুশ্রিত নীতি অনুস্মরণ করলে সমাজে মানুষে মানুষে কোন ভেদাভেদ থাকবে না । থাকবে না হিংসা দেষ । তিনি লালন একাডেমির উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
আলোচনা শেষে রাত ভর লালন একাডেমি ও লালন শিল্পীদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় সঙ্গীত অনুষ্ঠান ।
লালন মাজারে এবার অনুসারীদের উপছে পড়া ভীড় । আখড়াবাড়ীর বাইরে কালি নদীর তীরে বাউল মেলাতের লোকের সমাগম চোখে পড়ার মত ।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ
ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)