শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৮ মার্চ ২০২০
প্রথম পাতা » কৃষি » করলে হাইব্রীড গাজর “অরেঞ্জ এক্সপ্রেস” চাষ, কৃষক হাসবে বারো মাস
প্রথম পাতা » কৃষি » করলে হাইব্রীড গাজর “অরেঞ্জ এক্সপ্রেস” চাষ, কৃষক হাসবে বারো মাস
রবিবার ● ৮ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করলে হাইব্রীড গাজর “অরেঞ্জ এক্সপ্রেস” চাষ, কৃষক হাসবে বারো মাস

---বগুড়া প্রতিনিধি :: কৃষি নির্ভর উত্তর বঙ্গে দীর্ঘদিন থেকেই বাণিজ্যিক ভাবে সবজির চাষ হয়ে আসছে । উত্তরের জেলা গুলোর মধ্যে বগুড়ায় সবচেয়ে বেশী সবজি উৎপাদন হয়। বিশেষ করে বগুড়ার আলু, মরিচ, মুলা, লাউ, করলা, মিষ্টিকুমড়া, টমেটো, বরবটি, ঢেঁড়স, গাজর, ফুলকপি, বাধাঁকপি ইত্যাতি সবজির জুড়ী মেলা ভার। এই খানের সবজির স্বাদ ই আলাদা। স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা সহ সারা দেশে সবজির চাহিদা পুরন করে চলছে এবং দেশের বাইরেও রপ্তানী হচ্ছে ।
বগুড়া জেলার গাবতলী উপজেলায় বিশেষ করে নাড়–য়ামালা ইউনিয়নের আলতারবাজার, মধ্যকাতুলী, জংবাংলা, তেতুলগাছি, মেঘাগাছা ও বগুড়া সদর উপজেলার সন্ধাবাড়ী, মানিকচক, পাঁচবাড়ীয়া, কদিমপাড়া, সাবগ্রাম, চালিতাবাড়ী এবার উল্লেখ্যযোগ্য হারে গাজরের চাষ হয়েছে। স্থানীয় জাতের ফলন কম হওয়ায় এবার লাল তীর সীড লিঃ এর উদ্ভাবিত ও বাজারজাতকৃত হাইব্রীড গাজর “অরেঞ্জ এক্সপ্রেস” চাষের দিকে ঝুকে পড়েছে। এ বছরে বাম্পার ফলন ও ভাল দাম পাওয়ায় কৃষক পরিবার ভিশন খুশি। ফলে লাল তীর সীড লিমিটেড এর হাইব্রীড গাজর “অরেঞ্জ এক্সপ্রেস” কৃষকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে । গাবতলী উপজেলার মধ্যকাতুলী এলাকার আর্দশ চাষি দুলাল ১৫শতাংশ জমিতে এবার হাইব্রীড গাজর “অরেঞ্জ এক্সপ্রেস” বীজ বপন করেন। বীজ বপনের ৮০-৮৫ দিনেই ফসল সংগ্রহ করেন এবং প্রতি মন ১০০০টাকায় পাইকারী দরে বিক্রি করেন। বীজ, সার, বালাইনাশক ও আন্তঃপরিচর্যা সহ মোট ১২,৫০০/-খরচায় তিনি ৭৫মন গাজর বিক্রি করে প্রায় ৭৫০০০/- আয় করেছেন। ফলে হাইব্রীড গাজর “অরেঞ্জ এক্সপ্রেস” এর সুখ্যাতি এখন কৃষকদের মুখে মুখে। কৃষক বলেন লাল তীর সীড লিঃ এর অরেঞ্জ এক্সপ্রেস জাতটি খুবই ভাল। কারন হিসাবে তিনি উল্লেখ করেন ৮০-৮৫দিনেই ফসল উত্তোলন করা যায়, ফল উঠাতে ও ধোয়ার সময় ভাঙ্গে না, অন্যান্য জাতের তুলনায় বেশী কমলা রংয়ের ও মসৃণ, ফলের আকার আকৃতি আর্কষনীয়, খেতে সুস্বাদু, গাজরে পানির পরিমান কম থাকায় জাতটি বেশী দিন সংরক্ষন করা যায় এবং বাজারে নিয়ে গেল সবার আগে বিক্রি হয় ।
গতকাল ০৭ই মার্চ, ২০২০ইং তারিখে জহুরুল ইসলাম, ম্যানাজার (পিডিএস এন্ড ফিল্ড ট্রেনিং) এর সঞ্চালনায়, আদর্শ কৃষক সানু মিয়ার সভাপত্বিতে লাল তীর সীড লিমিটেড বগুড়া আঞ্চলিক বিপনন কার্যালয়ের আয়োজনে গাবতলী উপজেলার মধ্যকাতুলি গ্রামে হাইব্রিড গাজর “অরেঞ্জ এক্সপ্রেস” এর সফল মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লাল তীর সীড লিমিটেড এর ডিপুটি জেনারেল ম্যানাজার ও পিডিএস-কো-অর্ডিনেটর কৃষিবিদ নাসিম আকবর, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাল তীর সীড লিঃ ডিভিশনাল ম্যানেজার শফিকুর রহমান, বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন লাল তীর সীড লিমিটেড এর রিজিওনাল ম্যানেজার হেলাল উদ্দিন বিশ^াস। মাঠ দিবসে স্বাগত বক্তব্য রাখেন রিজিওনাল ম্যানেজার হেলাল উদ্দিন বিশ্বাস, আরো বক্তব্য রাখেন, পরিবেশক, রনজু মিয়া, এ্যাসিসটেন্ট ম্যানেজার আব্দুস সালাম, জুনিয়র অফিসার (পিডিএস) রফিকুল ইসলাম, সেলস অফিসার আকবর হোসেন ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন এলাকার কৃষকবৃন্দও ব্যক্তিবর্গ প্রমূখ।

পীরগাছা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা
বগুড়া প্রতিনিধি :: আজ রবিবার বগুড়ার গাবতলী সোনারায়ের পীরগাছা উচ্চ বিদ্যালয়ে ৫২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন করা হয়েছে। এ উপলক্ষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় বরেণ্য অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনারায় ইউপি চেয়ারম্যান অধ্যাপক মফিদুল ইমলাম, সাবেকপাড়া দেলোয়ারীয়া দাখিল মাদ্রাসার সভাপতি ও জেলা পরিষদের প্রধান সহকারী শফিকুল ইসলাম বাদশা, সমাজসেবক জালাল উদ্দিন আকন্দ, সোনারায় ইউপি প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আ’লীগ নেতা আলতাফ আলী আকন্দ ও পীরগাছা এ এফ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, গাবতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিল্টন হোসাইন। ম্যানেজিং কমিটির সদস্য মতিয়ার রহমান মতির পরিচালনায় আরো বক্তব্য রাখেন অত্র হাইস্কুলের ম্যানেজিং কমিটির সদস্য উজ্জ্বল চন্দ্র, জালাল আহম্মেদ, আব্দুর রশিদ, মর্জিনা বেগম, ডাঃ আশরাফুল ইসলাম রাজু, মনিকা মমতাজ জাহান, আকতার বানু, নয়ন মনি নিয়োগী’সহ শিক্ষকবৃন্দ ও অভিভাবক এবং শিক্ষর্থীগন প্রমূখ। শেষে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)