রবিবার ● ৮ মার্চ ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » ইউপিডিএফ’র বিরুদ্ধে রামগড়ে বাড়িতে আগুন লাগানোর অভিযোগ
ইউপিডিএফ’র বিরুদ্ধে রামগড়ে বাড়িতে আগুন লাগানোর অভিযোগ
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির পার্বত্য জেলার রামগড়ে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ-এর বিরুদ্ধে গতকাল শনিবার রাত আনুমানিক ৯টার দিকে স্থানীয় এক ইউপি সদস্যের মালিকানা ভূমিতে ঘর নির্মানের জন্য নিয়ে যাওয়া নির্মাণ সামগ্রী ও প্রয়োজনীয় আসবাবপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে।
১নং রামগড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খাগড়াবিল এলাকার ইউপি সদস্য মো. আব্দুল হান্নান জানান, একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডে লালছড়িতে তার ব্যক্তি মালিকানাধীন জমিতে মৎস্য প্রকল্প, ধান্য জমি ও ফলজ বাগান পাহাড়া দেয়ার জন্য সুফিয়া বেগম নামের একজন মহিলাকে কেয়ারটেকার নিয়োগ দেন। পরবর্তীতে সেখানে সুফিয়া বেগমের থাকার জন্য শনিবার বিকেলে চাঁদের গাড়ি যোগে বাড়ি নির্মাণ সামগ্রী, আসবাসপত্র ও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যান। এর পরপরই ইউপিডিএফের একটি দল এসে সেখানে বাড়ি নির্মানে বাঁধা ও সরঞ্জাম দ্রুত সময়ের মধ্যে সেখান থেকে সরিয়ে নেবার জন্য আব্দুল হান্নানকে চাপ প্রয়োগ করেন। পরবর্তীতে ইউপি সদস্য হান্নান বাড়ি নির্মান সামগ্রী ও আসবাসপত্র সরিয়ে না আনায় রাতে ইউপিডিএফ সন্ত্রাসীরা সেখানে এসে আসবাসপত্রে আগুন ধরিয়ে দেয়।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুজ্জামান জানিয়েছেন, এ ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১