শুক্রবার ● ১৩ মার্চ ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের ভবন উদ্বোধন
ঝালকাঠিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের ভবন উদ্বোধন
গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের ভবন উদ্বোধন করা। আজ শুক্রবার দুপুরে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ফলক উন্মোচন, কেক ও ফিতা কেটে বিদ্যালয়টির ভবনের উদ্বোধন করেন। ৬ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে। পরে বিদ্যালয় মিলনায়তনে সাবেক শিল্পমন্ত্রী ও ঝালকাঠি -২ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের এ বর্ষীয়ান নেতাকে সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয়ের শিক্ষকরা তাঁর হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাকে সংবর্ধনা প্রদান করেন। প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে। প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা নামে একটি সংগঠন এ বিদ্যালয়টি পরিচালনা করে।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো.জোহর আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি সরদার মো.শাহ আলম,সাধারণ সম্পাদক এ্যড. খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার মুখার্জী, প্রতিবন্ধী উন্নয় সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমান জসিম প্রমুখ।





ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন
নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা
ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন
ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন
জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি
ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ