শিরোনাম:
●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
রাঙামাটি, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৩ মার্চ ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » নিখোঁজের ১৭ দিন পর কিশোরীর অর্ধ-গলিত লাশ উদ্ধার
প্রথম পাতা » খুলনা বিভাগ » নিখোঁজের ১৭ দিন পর কিশোরীর অর্ধ-গলিত লাশ উদ্ধার
শুক্রবার ● ১৩ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিখোঁজের ১৭ দিন পর কিশোরীর অর্ধ-গলিত লাশ উদ্ধার

ছবি : কেয়া খাতুন।ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর গ্রাম থেকে নিখোঁজের ১৭ দিন পর কেয়া খাতুন নামের এক কিশোরী বধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে কালীগঞ্জ উপজেলার দাদপুর গ্রামের মাঠের একটি কলাক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। কেয়া খাতুন উপজেলার ত্রিলোচনপুর গ্রামের আব্দুস সামাদের মেয়ে। সে বালিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল। স্বজনরা জানান, প্রায় ৪ মাস আগে উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মনছুর মালিথার ছেলে সাবজেল হোসেনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে সে বাড়িতেই ছিল। গত ২৬ ফেব্রুয়ারি রাত ৮ টার দিকে বাড়ী থেকে সে নিখোঁজ হয়। তারপর থেকে কেয়া খাতুনের কোন খবর পাওয়া যায়নি। শুক্রবার দুপুরে দাদপুর গ্রামের মাঠে তার অর্ধ-গলিত লাশ পাওয়া যায়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, কলা ক্ষেতে অর্ধ-গলিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। কি কারণে ও কিভাবে তাকে হত্যা করা হয়েছে জানাতে পারেনি পুলিশ।

১২টি চোরাই চারাই মোবাইলসহ ৬জন আটক
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকূপার পল্লী থেকে চোরাই মোবাইল ও মহিলা মেম্বারসহ ৬জনকে আটক করেছে পুলিশ। শৈলকূপা থানা সুত্রে জানা গেছে গত ৮ ই জানুয়ারী শৈলকূপা থানা মুক্তিযোদ্ধা মার্কটের ভাই ভাই টেলিকোম থেকে তালা ভেঙ্গে চোরেরা মোবাইল ফোনসহ কয়েক লক্ষ্য টাকায় মালামাল চুরি করে নিয়ে যায়। দোকানের মালিক নাজমুল হাসান চুরি হওয়া মাল উদ্ধারের জন্য শৈলকূপা থানায় অঙ্গতনামা ১৪ জনের নামে মামলা দায়ের করে। চুরিমাল উদ্ধারের জন্য পুলিশ বিভিন্নভাবে তদন্ত শুরু করে। তার জের ধরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্প্রতিবার দিনব্যাপি অভিযান চালিয়ে শৈলকূপা উপজেলার বাখরবা গ্রামের মহিলা মেম্বার আফরোজার বাড়ি থেকে চুরি হওয়া ১২ টি মোবাইল ফোন উদ্ধার করে। এ সময় মোবাইল চুরির সাথে জড়িত থাকায় মাগুরা জেলার শালিকা উপজেলার জিতেন রায়ের ছেলে অমিত রায়,বাখরবা গ্রামের রাবিউল ইসলাম, রিপন, মহিলা মেম্বার আফরোজা তার সতিন মিম খাতুনসহ ৬ ব্যাক্তিকে মহিলা মেম্বার আফরোজার বাড়ি থেকে পুলিশ আটক করে।উদ্ধার অভিযানে দায়িত্বে থাকা পুুলিশ কর্মকর্তা এস আই অমিত কুমার দাস ঘটনার সত্যতা স্বিকার করে বলেন এই চক্র দীর্ঘদিন ধরে চুরি ডাকাতি ও ছিনতাই কর্মকান্ডের সাথে জরিত।

অবৈধ ইঞ্জিনচালিত লাটা হাম্বারের চাপায় প্রাণ গেল বৃদ্ধের
ঝিনাইদহ :: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে অবৈধ ইঞ্জিনচালিত যান লাটা হাম্বার চাপায় শওকত জোয়ার্দ্দার (৬০) নামে একব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার শ্রীপুর গ্রামের মৃত-আইজুদ্দিন জোয়ার্দ্দারের ছেলে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ভবানীপুর পানহাট সংলগ্ন রাস্তার উপর এ সড়ক দূর্ঘটনা ঘটে। নিহতের ভাতিজা ইখতিয়ার উদ্দিন জানান, তার চাচা বাইকেল চালিয়ে পান বিক্রয়ের জন্য ভবানীপুর পানহাটে যাচ্ছিলেন। সেসময় ওই এলাকায় সামনে থেকে আসা অপর একটি বাইসাইকেলের সাথে ধাক্কা লেগে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় দ্রুতগতির একটি লাটাহাম্বা (ইটভাটার মাটি ও বালু টানার জন্য স্থানীয়ভাবে তৈরি অবৈধ ইঞ্জিনচালিত যান) গাড়ি তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফাড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়। হরিণাকুন্ডু থানার উপপরিদর্শক আবদুল জলিল জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবার থেকে মামলা করা হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)