শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে দিনমজুর ও রিক্সা চালকদের মাঝে ত্রাণ দিলেন প্যানেল মেয়র জমির
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে দিনমজুর ও রিক্সা চালকদের মাঝে ত্রাণ দিলেন প্যানেল মেয়র জমির
মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে দিনমজুর ও রিক্সা চালকদের মাঝে ত্রাণ দিলেন প্যানেল মেয়র জমির

---আমির হামজা, রাউজান প্রতিনিধি ::রাউজানে দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, অটোরিকশা চালকসহ কর্মহীন লোকজনের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা যুবলীগের সভাপতি প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। ৩০ মার্চ উপজেলার ডাবুয়া ইউনিয়নে এসব কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য মিঠু শীল, সাংবাদিক শফিউল আলম, হাবিবুর রহমান, যুবলীগ নেতা সাবের হোসেন, নাছির উদ্দিন প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, কর্মহীন মানুষের পাশে সরকারের পাশাপাশি সমাজের অনেকেই এগিয়ে এসেছে। তারমধ্যে জমির উদ্দিন পারভেজ অন্যতম। তিনি বলেন, কোন মানুষ অভূক্ত থাকবে না। আমরা বাড়ি বাড়ি গিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্র পৌচ্ছে দিচ্ছি । আমারা অগ্রাধিকার ভিক্তিতে দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, অটোরিকশা চালকসহ কর্মহীন লোকজনকে তালিকাভূক্ত করেছি। করোনা যতদিন স্বাভাবিক না হয়ে আসবে, আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। জমির উদ্দিন পারভেজ বলেন, করোনাভাইরাস প্রার্দুভাবে সারাবিশ্ব সংকটময় মূহুর্ত অতিক্রম করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাকে যুদ্ধ হিসাবে ঘোষনা করছেন। এই যুদ্ধে আমাদের জয়ী হতে হবে। এই সংকটকালীন সময়ে সমাজের বৃক্তশালীদের এগিয়ে আসতে হবে। আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী মানুষের পাশে থাকবে।

রাউজানে ছিন্নমূল-কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ গাউসিয়া হক কমিটি

রাউজান :: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর ইউনিয়ন শাখা ২- এর আওতাধীন ৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতাধিক ছিন্নমূল- কর্মহীন শ্রমজীবী মানুষকে চাল,ডাল, আলু,তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
৩০মার্চ সোমবার দুপুরে চিকদাইর ৫নং ওয়ার্ডের সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম তদারকি করেন স্থানীয় চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর শাখা ২-এর সাবেক সভাপতি সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আবু মোঃ আক্কাস উদ্দিন মানিক,প্রচার সম্পাদক কোরবান আলী মিনকু, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ্জাহান,সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন,অর্থ সম্পাদক জসিম উদ্দিন, ইউপি সদস্য মোদ্দাচ্ছের হায়দর, ইলিয়াছ মেম্বার, সংগঠনের কর্মকর্তার মধ্যে উপস্থিত ছিলেন দিদারুল আলম, নুরুল ইসলাম,মহিউদ্দিন, আমিন, মান্নান, জয়নাল আবেদীন,বাবপু,মানিক,সাঈদ, আরিফ,রাসেল,সাহিন,হেলাল প্রমুখ।সংগঠনের কর্মকর্তারা জানান,হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) নির্দেশক্রমে মহান ২২ চৈত্র বাবা ভাণ্ডারী ওরশ শরীফের হাদিয়া,নজরানার টাকা ইতিমধ্যে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে বণ্টন করে দেয়া হয়েছে।

রাউজানে ত্রাণ নগদ টাকা নিয়ে নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে প্রশাসন
রাউজান :: নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেছেন রাউজান উপজেলা প্রশাসন। ৩০ মার্চ পুরোদিন ব্যাপী উপজেলার হলদিয়া, ডাবুয়া, চিকদাইর ও গহিরা ইউনিয়নে এই ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, সহকারী কমিশনা ভূমি আবদুল্লা আল ভূইঁয়া, উপজেলা যুবলীগের সভাপতি প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, সমাজ সেবা কর্মকর্তা মনির হোসেন, হলদিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, ডাবুয়া ইউপি চেয়ারম্যান আবদুর রহমান, চিকদাইর চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, গহিরা ইউপি চেয়ারম্যান নূরুল আবছার বাঁশি প্রমূখ। এহেছানুল হায়দার চৌধুরী বাবুল জানান, করোনাভাইরাস নিয়ে সরকার আন্তরিক ভাবে চেষ্টা করছেন জনগনের জীবন রক্ষার জন্য। করোনাভাইরাসের মত মহামারীকে জয় করতে হবে সম্মিলিত ভাবে। তাই নিম্ন আয়ের মানুষকে চাউল, ডাল, তৈল, আলু পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় খাওয়ার ব্যবস্থা করছেন সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, কর্মহীন মানুষের পাশে আছে সরকার। কোন মানুষ অভূক্ত থাকবে না। আমরা বাড়ি বাড়ি গিয়ে পৌচ্ছে দিচ্ছি নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্র। তিনি বলেন, দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, অটোরিকশা চালকসহ কর্মহীন লোকজনের তালিকা করা হয়েছে। করোনা যতদিন স্বাভাবিক না হয়ে আসবে, আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। জমির উদ্দিন পারভেজ বলেন, করোনাভাইরাস প্রার্দুভাবে সারাবিশ্ব সংকটময় মূহুর্ত অতিক্রম করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাকে যুদ্ধ হিসাবে ঘোষনা করছেন। এই যুদ্ধে আমাদের জয়ী হতে হবে। এই সংকটকালীন সময়ে সমাজের বৃক্তশালীদের এগিয়ে আসতে হবে। উল্লেখ্য, উপজেলা চেয়ারম্যান ত্রাণ সামগ্রীর সাথে ব্যক্তিগত ভাবে প্রতিজনকে পাঁচ টাকা করে প্রদান করেন।

মোহাম্মদ সালাউদ্দিন করোনায় ভাড়া মওকুফ রাউজানের দৃষ্টান্ত স্থাপন করেছেন

রাউজান প্রতিনিধি :: করোনায় গৃহবন্দি কর্মহীন মানুষের বাসা ভাড়া মওকুফ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন মোহাম্মদ সালাউদ্দিন নামের রাউজানের এক ব্যবসায়ী। তিনি নিজের মালিকানাধীন ছয়তলা ভবনের সব ভাড়াটের বাসা ভাড়া মওকুফ করেন এপ্রিল মাসের। ছয়তলার এই ভবনটি রাউজান পৌরসভা সদরের রাউজান-রাঙামাটি সড়ক পাশে। ভবনের মালিক মোহাম্মদ সালাউদ্দিন রাউজানের সূর্যসেন তোরণ এলাকার আল আকসা ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানের মালিক। তিনি রাউজানের শিক্ষা ও মানবিক কর্মসূচী নিয়ে কাজ করে আসা সমাজসেবী প্রতিষ্ঠান সেন্ট্রাল বয়েজ অব রাউজানের একজন উপদেষ্টা।





চট্টগ্রাম এর আরও খবর

উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন
হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম
রাউজানে বিল থেকে লাশ উদ্ধার রাউজানে বিল থেকে লাশ উদ্ধার
সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা
মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার
রাউজানে যুবকের মরদেহ উদ্ধার রাউজানে যুবকের মরদেহ উদ্ধার

আর্কাইভ