শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে কাপ্তাই চিৎমরম যুবলীগ নেতা নিহত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে কাপ্তাই চিৎমরম যুবলীগ নেতা নিহত
বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে কাপ্তাই চিৎমরম যুবলীগ নেতা নিহত

---অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: কাপ্তাই উপজেলার ০৩ নং চিৎমরম ইউপি এলাকাধীন হেডম্যান পাড়া নামক জায়গায় গতকাল বুধবার (১ এপ্রিল) রাত ১১ টায় সন্ত্রাসীদের গুলিতে ০৩ নং চিৎমরম ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি উসুই প্রু মারমা নিহত হন। স্থানীয়রা জানান, সন্ত্রাসীরা তাকে ঘর থেকে ডেকে নিয়ে কয়েকশ গজ দূরে ব্রাশ ফায়ার করে এবং ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। তার স্ত্রী এবং ৫ বছরের এক ছেলে সন্তান রয়েছে।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে  জানান, তার থানা এলাকার আওতাধীন চিৎমরম হেডম্যান পাড়া নামক স্থানে একদল উপজাতী সন্ত্রাসী গতকাল বুধবার রাত ১১ টায় ইউনিয়ন যুবলীগ নেতা উসুই প্রু মারমাকে ঘর থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে।
এদিকে ঘটনার পর পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসার, চন্দ্রঘোনা থানার ওসি আশরাফ উদ্দিন, কাপ্তাই উপজেলা আ’লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন সহ পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি’র সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং নিহতের মরদেহ উদ্ধার করে রাত ৩ টায় চন্দ্রঘোনা থানায় নিয়ে আসেন। চন্দ্রঘোনা থানার ওসি আশ্রাফ উদ্দিন জানান, নিহতের মরদেহ আজ বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল এ প্রেরণ করা হয়েছে এবং তিনি জানান আভিযোগ দায়ের করা হলে সেই প্রেক্ষিতে নৃশংস সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশি অভিযান চালানো হবে।

এদিকে কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, উপজেলা যুবলীগের সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিকী এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন,পাহাড়ের অবৈধ অস্ত্রধারীরা এই ঘটনা ঘটিয়েছি। তাঁরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।





আর্কাইভ