শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে প্রথমবারের মত করোনাভাইরাসের হানা : রোগীর বাড়ি লকডাউন
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে প্রথমবারের মত করোনাভাইরাসের হানা : রোগীর বাড়ি লকডাউন
শুক্রবার ● ৩ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামে প্রথমবারের মত করোনাভাইরাসের হানা : রোগীর বাড়ি লকডাউন

---রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামে নমুনা পরীক্ষায় একজনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেজ- বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামে প্রথমবারের মত কোন রোগীর দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আক্রান্ত ওই রোগী পুরুষ। বয়স ৬৭ বছর। তার বিদেশ থেকে আসা বা বিদেশী কারো সংস্পর্শে এসেছিলেন কিনা এই প্রশ্নে তিনি বলেন, করোনা আক্রান্ত ব্যক্তির তথ্য-উপাত্ত সংগ্রহ শুরু করেছি। তিনি কীভাবে ভাইরাসে আক্রান্ত হয়েছেন তা আমরা বের করার চেষ্টা করছি।

করোনা মোকাবিলায় গঠিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য ডা. মিনহাজুর রহমান সারাবেলাকে বলেন, ওই রোগী বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিএমএ চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী জানান, আক্রান্ত রোগীর বাসা চট্টগ্রাম মহানগরীর দামপাড়া এলাকায়।

চট্টগ্রাম জেনারেল জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. অসীম কুমার নাথ বলেন, ৬৭ বছর বয়সী এই রোগীর বিদেশ থেকে আসা কারো সংস্পর্শে যাওয়ার ইতিহাস নেই । জ্বর, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিসের উপসর্গ নিয়ে ওই রোগি বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাকে শুরু থেকেই আইসোলেশনে রাখা হয়েছে।

তিনি বলেন, জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বর্তমানে চারজন আছেন। তাদের মধ্যে দুইজনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এদের একজন পজিটিভ এলেও অন্যজনের নমুনায় করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। বাকি দুইজনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষার ফলাফল এখনো আসেনি।

স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, ‘করোনা শনাক্ত হওয়ার পর তিনি যে বাসায় থাকেন, সেখানে পুরো ভবন লকডাউন করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। আর ওনার স্বাভাবিক যে চিকিৎসা তা চলবে।’

স্থানীয় চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) নেজাম উদ্দিন বলেন, ‘দামপাড়ায় করোনা আক্রান্ত রোগী শনাক্তের খবর পাবার পর তাদের ভবনসহ আশপাশের ছয়টি বাড়ি লকডাউন করা হযেছে। বাসিন্দারা আপাতত কেউ ভবন ছাড়তে পারবেন না।’

বিআইটিআইডি’র ল্যাব ইনচার্জ ডা. শাকিল আহমেদ বলেন, আজ ‘শুক্রবার ৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখানে শুধুমাত্র একজন পজিটিভ। বিআইটিআইডিতে এ পর্যন্ত ৮৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে।’

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন বলেন, পুলিশ রোগীর বাড়ি লকডাউন করে দিয়েছে। কমিউনিটি ট্রান্সমিশন থেকে লোকটি আক্রান্ত হতে পারেন। কিন্তু চট্টগ্রামের লোকজন এখনো ভয়াবহ ভাইরাসটি সম্পর্কে গুরুত্ব দিচ্ছে না। বাইরে অবাধ বিচরণ করছে। মসজিদেও ভিড় কমছে না। এটাই চিন্তার বিষয়। সবাই সতর্ক না হলে বিপদ থেকে রক্ষা পাবে কীভাবে?





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)