শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইয়ে কেপিএম এর ১০ আনসার সদস্য হোম কোয়ারেন্টাইনে
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইয়ে কেপিএম এর ১০ আনসার সদস্য হোম কোয়ারেন্টাইনে
মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাপ্তাইয়ে কেপিএম এর ১০ আনসার সদস্য হোম কোয়ারেন্টাইনে

---অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: রাঙামাটির কাপ্তাই উপজেলার কেপিএম এর আনসার ক্যাম্পের ১০ জন আনসার সদস্যের করোনা সন্দেহে হোম কোয়ারেন্টনে রাখা হয়েছে। আজ মঙ্গলবার ৭ এপ্রিল থেকে ১৪ দিন তারা কোয়ারেন্টাইনে থাকতে হবে। কেউ বের হতে পারবেনা। বর্তমানে ঐ এলাকাটা লক ডাউন করা হয়েছে।

এই বিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, দুই আনসার সদস্য সম্প্রতি জ্বরে আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আনসার সদস্য সঞ্চয় দাশ এবং মো. আব্দুল হামিদ এর নমুনা সংগ্রহ করে তা চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অভ ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজেজেজে (বিআইটিআইডি) পাঠানো হয়। সেখান থেকে তাদের ফলাফল যদি নেগেটিভ আসে তবে তাদের স্বাভাবিক চিকিৎসা সেবা দেয়া হবে এবং যদি পজিটিভ আসে তাহলে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবে। এবং তিনি আরও জানান ফলাফল পজিটিভ পাওয়া গেলে কোয়ারেন্টনে থাকা আনসার সদস্যদের খাবার সরবরাহসহ প্রয়োজনীয় ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে করা হবে।।

কাপ্তাই উপজেলার অবস্থানরত সর্বসাধারণকে সচেতন থাকা ও প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলার জন্য তিনি অনুরোধ জানান ইউএনও।

আত্মমানবতার সেবায় এগিয়ে আসলেন প্রকৌশলী সুভাষ চৌধুরী

কাপ্তাই :: কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী সুভাষ চৌধুরী। গত সোমবার (৬ এপ্রিল) তাঁর ফেইসবুকের একটা পোস্ট ভাইরাল হয়। পোস্টে তিনি লিখেন: লক ডাউনে মধ্যবিত্ত যারা মান-সম্মানের ভয়ে সাহায্যের জন্য বলতে পারছেন না, যারা আমার নিয়ন্ত্রিত এলাকায় বসবাস করেন, তারা ০১৫১৭২৬৭৩৯৭ নাম্বারে কল দিলে ঘরে গিয়ে ত্রান সহায়তা পৌঁছে দেওয়া হবে।

আজ মঙ্গলবার ৭ এপ্রিল সকালে তাঁর দপ্তরে কাপ্তাই প্রেস ক্লাব সাধারন সম্পাদক ঝুলন দত্তের সাথে এই বিষয়ে কথা হলে, তিনি জানান সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে মানবিক দিক বিবেচনা করে তিনি তাঁর সাধ্যমত চাল, ডাল, তেল, আলু, ময়দা সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য তাদের ঘরে পৌঁছে দিচ্ছেন। তিনি জানান, তাঁর পোস্ট পেয়ে গতকাল তার দপ্তরের আওতাধীন কাপ্তাই, রাজস্থলী এবং বিলাইছড়ি উপজেলার ১২ জন উক্ত নাম্বারে কল করেছিলেন। তৎমধ্যে যারা কাপ্তাই বসবাস করেন তাদের ঘরে গিয়ে ত্রান সহায়তা এবং বাকী উপজেলার গুলো তিনি বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়েছেন। সকলকে গোপনীয়তা রক্ষা করে ছবি না তুলে তিনি এই সহায়তা দিচ্ছেন।

তাঁর সহায়তা পেয়েছেন এই রকম নাম প্রকাশে অনিচ্ছুক দুই পরিবারের সাথে কথা হলে, তারা জানান, ঐ নাম্বারে ফোন করার সাথে সাথে তিনি মোটরবাইক করে তাদের ঘরে ত্রান সামগ্রী পৌঁছে দিয়েছেন।

আবাসিক প্রকৌশলী সুভাষ চৌধুরী জানান, তিনি সাধ্যমতে ত্রান সহায়তা দিবেন।
মানবতার সেবক প্রকৌশলী সুভাষ চৌধুরীর এই কার্যক্রমের প্রশংসা করে কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন জানান, তাঁর মতো সকলে যার যার অবস্থান হতে এগিয়ে আসলে এই সংকটকালীন মূহুর্তে কেউ কস্টে দিন পার করবেনা।

রাইখালি ইউপি আরো ২৭০ পরিবারকে ত্রান বিতরণ

কাপ্তাই  :: কাপ্তাইের রাইখালী ইউপি কতৃক সরকারি সহায়তায় করোনা ভাইরাসের প্রকোপে কর্মহীন হতদরিদ্র ২৭০ পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার ৭ এপ্রিল হতদরিদ্র পরিবারগুলোর মাঝে বাড়ি বাড়ি গিয়ে ত্রানসামগ্রী বিতরণ করা হয়। এ সময় রাইখালী ইউপি ভারপ্রাপ্ত চেয়্যারম্যান এনামুল হক ও ইউপি সদস্যরা উপস্থিত থেকে এই ত্রান বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।





আর্কাইভ