শনিবার ● ১১ এপ্রিল ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » করোনা ভাইরাস প্রতিরোধে ব্যস্ত সময় পার করছেন মহালছড়ির ইউএনও
করোনা ভাইরাস প্রতিরোধে ব্যস্ত সময় পার করছেন মহালছড়ির ইউএনও
মহালছড়ি প্রতিনিধি :: সারাবিশে^ ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনা ভাইরাস ( কোভিড-১৯) সংক্রমন রোধে সৃষ্ট সংকট নিরসনে ব্যস্ত সময় পার করছেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত। ১১ এপ্রিল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার মুড়া পাড়া নামক এলাকায় গিয়ে কর্মহীন মানুষের মাঝে নিরাপদ দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরন এবং শিশুদের মাঝে শিশু খাদ্য সামগ্রী বিতরন করেছেন। পাশাপাশি ঐ এলাকায় কয়েকজন শিশুর হাম রোগীর প্রার্দুভাব দেখা দিলে সেখানে গিয়ে রোগীদের খোঁজ খবর নেন। এসময় সাথে ছিলেন, মহালছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সহকারী মেডিকেল অফিসার ডা: মৃদুল কান্তি ত্রিপুরা, উপজেলা স্যানিটেশন অফিসার সুরেশ কান্তি চাকমা, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগন।
এরপর উপজেলার মহাজনপাড়া গ্রামে ঢাকা থেকে আগত মহাজনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হোম কোরাইন্টাইন থাকা লোকজনদের সরাসরি গিয়ে খোঁজখবর নেন এবং খাদ্য সামগ্রী বিতরন করেন।
সর্বশেষ মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীলসহ উপজেলার টিএন্ডটি পাড়াসহ যৌথখামার এলাকার প্রায় ১শ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন। এছাড়াও তিনি প্রতিটি এলাকায় গিয়ে জনসাধারণকে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন এবং সরকারী নির্দেশ মেনে যার যার বাড়িতে থাকার পরামর্শ দেন।





খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন