শনিবার ● ১১ এপ্রিল ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় মসজিদের পুকুরখনন কাজে মাটিচাপায় নিহত-১, আহত-২
উখিয়ায় মসজিদের পুকুরখনন কাজে মাটিচাপায় নিহত-১, আহত-২
পলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়ায় মসজিদের পুকুরপাড় ভেঙ্গে নিহত একজন। আহত হয়েছে আরো দুইজন। আজ ১১ এপ্রিল বিকেল ৫ টার দিকে রত্নাপালং তেলীপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। এ রিপোর্ট লেখাকালীন মো: শাহজাহান (২৫) নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সে তেলীপাড়া এলাকার মো. রশিদ আহমদের ছেলে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।
খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ও স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে ফায়ারম্যান সাকিল রানা।
স্থানীয়রা জানিয়েছে ৮জনের একটি দল মসজিদের পুকুরপাড়ের গাইডওয়াল নির্মাণ কাজ করার সময় পুকুরের পাড় ভেঙ্গে মাটিচাপা ৩জন মাটিচাপা পড়ে। এ সময় একজন ঘটনাস্থলে মারা গেছে। দুইজনকে গুরুত্ব আহত অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত উখিয়া থানার উপ-পরিদর্শক আলীমুর রেজা বলেন, একজনের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো প্রক্রিয়া চলছে। অভিযোগ পেলে আইনী পদক্ষেপ নেয়া হবে।





কৃষকের যত চ্যালেঞ্জ
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই