শনিবার ● ১১ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » জকিগঞ্জে ১৯ পরিবার লকডাউন
জকিগঞ্জে ১৯ পরিবার লকডাউন
সিলেট প্রতিনিধি :: জকিগঞ্জ উপজেলার বারহাল ইউপির মুহিদপুর নূরনগর গ্রাম ও খলাছড়া ইউপির কাপনা গ্রামে করোনাভাইরাস আক্রান্ত এলাকা নারায়নগঞ্জ ও ঢাকা থেকে কয়েকজন লোক আসায় ১৯ পরিবার কে লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
করোনাভাইরাস আক্রান্ত এলাকা থেকে তারা আসার কারণে ঐ এলাকায় ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় পরিবারগুলোকে লকডাউন করা হয় বলে উপজেলা প্রশাসন থেকে নিশ্চিত করা হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহ আল মেহেদী এ তথ্য নিশ্চিত করে বলেন, বারহাল ইউনিয়নের মুহিদপুর ও নূরনগর গ্রামের ১৭টি পরিবার ও কাপনা গ্রামের ২টি পরিবারকে ১৪ দিনের জন্য পুরোপুরি লকডাউনে রাখা হয়েছে। নারায়নগঞ্জ ও ঢাকাসহ ভাইরাস আক্রান্ত এলাকা থেকে জকিগঞ্জে এসেছেন এমন ১০ জনের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেটে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ভাইরাস আক্রান্ত এলাকা থেকে কেউ আসলে অবশ্যই হোম কোয়ান্টোইনে থাকতে হবে। এ ব্যাপারে সবাই সর্তক থাকতে তিনি আহবান জানান।





কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ