শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১১ এপ্রিল ২০২০
প্রথম পাতা » কৃষি » গাইবান্ধার চরাঞ্চলে মরিচের ফলন বাম্পার হলেও ক্রেতা নেই
প্রথম পাতা » কৃষি » গাইবান্ধার চরাঞ্চলে মরিচের ফলন বাম্পার হলেও ক্রেতা নেই
শনিবার ● ১১ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধার চরাঞ্চলে মরিচের ফলন বাম্পার হলেও ক্রেতা নেই

---সাইফুল মিলন, গাইবান্ধা :: আবহাওয়া অনুকুলে থাকায় গাইবান্ধার সদর উপজেলা, ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জের বিস্তীর্ণ চরাঞ্চলে মরিচের বাম্পার ফলন হয়েছে। কিন্তু মৌসুম সময়ে করোনা ভাইরাসের কারণে এবং জেলা শহর লক ডাউন ঘোষণায় হাট-বাজারগুলোতে বাইরে থেকে মরিচের ক্রেতা আসছে না। ফলে চাষিরা পাচ্ছে না কাঁচা মরিচের সঠিক মূল্য।
বর্তমানে গাইবান্ধা জেলার হাট-বাজারে এখন কাঁচা মরিচ প্রতিকেজি ৮ থেকে ১০ টাকা অর্থাৎ ২শ’ ৪০ টাকা থেকে ৩শ’ টাকা মণ মূল্যে বেচাকেনা হচ্ছে। এতো কম মূল্যে মরিচ বিক্রি করে ফসল উৎপাদনের খরচ তুলতে পারছে না মরিচ চাষিরা। ফলে তারা জমি থেকে মরিচ না তুলে মরিচ পাকানোর অপেক্ষায় জমিতেই রাখতে বাধ্য হচ্ছে অনেক কৃষক। যাতে পরিস্থিতির উন্নতি হলে চরা মূল্যে তারা বিক্রি করে খরচটা পুষিয়ে নিতে পারবে। কিন্তু বৃষ্টিহীন উত্তপ্ত বিরূপ আবহাওয়ার কারণে অনেক আগেই মরিচ পাকতে শুরু করেছে। এ অবস্থায় পাকা মরিচ বিক্রি করে তাদের প্রত্যাশা পূরণ হবে বলে মরিচ চাষিরা চরম হত্যার মধ্যে দিন যাপন করছে। কারণ মরিচ চাষ করতে গিয়ে যে ব্যয় হয়েছে তাতে লাভ তো দুরের কথা বরং উৎপাদন ব্যয়ই উঠবে কিনা তাতে সন্দেহ দেখা দিয়েছে।
গাইবান্ধার ব্রহ্মপুত্র নদীর কোল ঘেঁষে ওঠা চরাঞ্চলের সবচেয়ে বড় হাট ফুলছড়ি এখন মরিচের হাট নামে খ্যাতি অর্জন করেছে। কিন্তু করোনা ভাইরাসের কারণে লক ডাউন ঘোষিত হওয়ায় এবং সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়টিতে কড়াকড়ি আরোপ করায় বিগত ৩ সপ্তাহ যাবত ফুলছড়ি হাটে মরিচের বেচাকেনা হচ্ছে না। বাহির থেকে আসা তো দুরের কথা স্থানীয় পাইকাররাও মরিচ কিনতে আসছে না। ফুলছড়ি হাটে আসা মরিচ চাষিরা জানালেন, গত বছর তারা এই মৌসুম সময়ে প্রতিকেজি কাঁচা মরিচ ২০ টাকা থেকে ২৫ টাকা মূল্যে অর্থাৎ ৮শ’ থেকে ১ হাজার টাকা মূল্যে পাইকাররা হাট থেকে কিনে নিয়ে গেছে। অথচ এখন চরাঞ্চলের কৃষকরা জমিতেই প্রতিকেজি মরিচ ৬ থেকে ৮ টাকা অর্থাৎ প্রতিমণ ১শ’ ৮০ টাকা থেকে ২শ’ ৪০ টাকা মূল্যে বিক্রি করতে বাধ্য হচ্ছে।
ফুলছড়ি হাটের ইজারাদার সুত্রে জানা গেছে, বর্তমানে ফুলছড়ি হাট জেলার মধ্যে সবচেয়ে বড় মরিচের হাট। চরাঞ্চল থেকে কৃষকরা নৌকায় মরিচ নিয়ে আসে এখানকার আড়তদারের কাছে। ব্যবসায়ীরা ট্রাক নিয়ে এসে হাট থেকে সস্তায় মরিচ কিনে নিয়ে যায়। কিন্তু এবছর করোনা ভাইরাসের কারণে অবস্থা সম্পন্ন ভিন্ন। এতে শুধু চরাঞ্চলের মরিচ চাষিরাই নয় বরং হাটের ইজারাদার, ক্ষুদ্র মরিচ ব্যবসায়ি এবং এক্ষেত্রে যে সমস্ত শ্রমিক মজুর কাজ করতো তারাও পাইকার না আসায় তাদেরকে কর্মহীন দিন যাপন করে চরম দুর্ভোগে পড়তে হয়েছে।
কৃষি বিভাগের কর্মকর্তা জানান, এক সময় এ জেলায় মরিচের চাষ হতো অনেক কম। ফলে স্থানীয়ভাবে উৎপাদিত মরিচ দিয়ে জেলার চাহিদা পূরণ হতো না। ফলে পার্শ্ববর্তী বগুড়া, জয়পুরহাট ও নওগাঁ থেকে মরিচ আমদানী করে চাহিদা মেটানো হতো। আর এখন এখান থেকেই মরিচ অন্য জেলায় রপ্তানি হচ্ছে।
গাইবান্ধায় হোম কোয়ারেন্টাইনে ৩০৬
গাইবান্ধা :: গাইবান্ধায় শনিবার নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে গত ২৪ ঘন্টায় ৩০৬ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পর তাদের করোনা ভাইরাস সংক্রমনের কোন প্রমাণ না পাওয়ায় ১ জনকে ছেড়ে দেয়া হয়েছে।
অপরদিকে সিভিল সার্জন সুত্রে জানা গেছে, করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে আরও নতুন ১১১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তদুপরি জেলায় এ পর্যন্ত গাইবান্ধা জেলা সদর হাসপাতালের আইসোলেসনে ৪ জন, হোম আইসোলেসনে ১ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে ৮০ জন।





আর্কাইভ