শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
রাঙামাটি, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৫ এপ্রিল ২০২০
প্রথম পাতা » কৃষি » গাইবান্ধা থেকে আত্রাইয়ে এলো ধান কাটা শ্রমিক
প্রথম পাতা » কৃষি » গাইবান্ধা থেকে আত্রাইয়ে এলো ধান কাটা শ্রমিক
শনিবার ● ২৫ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধা থেকে আত্রাইয়ে এলো ধান কাটা শ্রমিক

---নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ধান কাটার মৌসুমে যখন চাষীরা শ্রমিক সংকটে চিন্তিত, সেই মুহূর্তে স্বাস্থ্যবিধি মেনে গাইবান্ধা থেকে আত্রাইয়ে এলো ৭১জন ধান কাটা শ্রমিক।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম এর সার্বিক তত্তাবধায়নে আত্রাই থানা পুলিশের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার বিকেলে গাইবান্ধা থেকে ৭১জন ধান কাটা শ্রমিক দুটি বাস যোগে উপজেলার প্রবেশদ্বার মিরাপুর এলাকায় এসে পৌচ্ছালে তাদের প্রত্যেক শ্রমিককে থার্মাল স্ক্যানার দ্বারা পরীক্ষা করা হয়। ধান কাটা শেষে প্রত্যেক শ্রমিককে তাদের নিজ বাড়িতে পাঠানো হবে বলে জানান আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন।

এসময় আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন, থানার তদন্ত (ওসি) গোলাম মোস্তফা, স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, সাংবাদিক নাজমুল হক নাহিদ, এসআই প্রদীপ, এএসআই নজরুল, এএসআই শাহিনুরসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ধানকাটার উদ্দেশ্যে আত্রাইয়ে আসা শ্রমিক শুভ, সাহেদ, ছালাম বলেন, করোনা ভাইরাসের মুহূর্তে জীবনের ঝুকি নিয়ে স্ত্রী সন্তানদের রেখে গাইবান্ধা জেলা থেকে নওগাঁর আত্রাইয়ে ধান কাটতে এসেছি। কিছুদিন কর্মহীন অবস্থায় থাকায় সরকারের পুলিশ বিভাগ আমাদের কর্মসংস্থানের যে উদ্যোগ নিয়েছে তাতে আমরা খুশি। ধান কাটা ও মাড়াই শেষে যাতে সুস্থ্যভাবে আপনজনদের কাছে ফিরে যেতে পারি সকলের কাছে এই দোয়া কামনা করছি।

এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু বলেন, নিয়মকানুন মেনেই সকলকে থার্মাল স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা মেপে উপজেলায় প্রবেশ করানো হয়েছে। পর্যায়ক্রমে আরও যারা ধান কাটার জন্য এ উপজেলায় প্রবেশ করবে সবার স্বাস্থ্য পরীক্ষা করে তবেই এ উপজেলায় প্রবেশ করানো হবে। তিনি আরো বলেন, করোনা পরিস্থিতিতে আমরা ওইসব শ্রমিকদের সর্বাত্মক সহযোগিতা করব।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন বলেন, আত্রাই থানা পুলিশের উদ্যোগে দেশের বিভিন্ন জেলা থেকে ধান কাটার উদ্দেশ্যে শ্রমিক এ উপজেলায় প্রবেশ করলেই আমারা তাদের সবাইকে থার্মাল স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা মেপে এবং স্বাস্থ্যবিধি মেনে উপজেলায় প্রবেশ করতে দিচ্ছি এবং এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। এতে ধান চাষীদের উপকারের পাশাপাশি শ্রমিকদেরও স্বাস্থ্য ঝুঁকি থাকবে না ও তারা আর্থিক ভাবেও লাভবান হবে।

তিনি আরো বলেন, ৩৮ডিগ্রি সেলসিয়াসের ওপরে এখন পর্যন্ত আমরা কাউকে পায়নি। তা ছাড়া এ ধরনের কাউকে পাওয়া গেলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে তাকে হাসপাতালে প্রেরণ করবো। তিনি শ্রমিকদরে উদ্দেশ্যে বলেন, আপনারা সবসময় ছয় ফুট দরত্বে অবস্থান করবেন এবং পরিস্কার পরিচ্ছন্নতার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলবেন।





আর্কাইভ