বুধবার ● ২৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত
খাগড়াছড়িতে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত ব্যক্তির নাম এরশাদ চাকমা(২৮) বলে জানা গেছে, সে নারায়ণগঞ্জ ফেরত।
আজ বুধবার (২৯ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ।
দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তনয় তালুকদার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, করোনায় আক্রান্ত পোশাক শ্রমিক গত ১৮ এপ্রিল থেকে দীঘিনালার ক্যামুক্যাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন। কয়েকদিন আগে তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হলে পরীক্ষায় করোনা পজেটিভ আসে।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, বিভিন্ন এলাকা থেকে আসা ৫০ জনকে ওই কেন্দ্রে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। আক্রান্ত ব্যক্তির মাধ্যমে অন্যদের সংক্রমণ হয়েছে কিনা তাও পরীক্ষা করে দেখা হবে। তিনি সকলকে সতর্ক থাকার জন্য বলেন।
দীঘিনালার যুথিকা চাকমা নামক আরো একজন নারীর করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। সে বর্তমান চট্টগ্রামে অবস্থান করছে , ওখানেই আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১