বুধবার ● ২৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » নওগাঁ » নওগাঁয় আরও ১৭ জন করোনায় আক্রান্ত
নওগাঁয় আরও ১৭ জন করোনায় আক্রান্ত
সুদাম চন্দ্র, নওগাঁ প্রতিনিধি :: নওগাঁয় ১দিনে ১৬ জনের দেহে করোনা রোগী সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত ১৭ জন। আক্রান্ত মধ্যে রানীনগর উপজেলায় ৫ জন, সাপাহারে ২জন, মহাদেবপুরে ২জন, পোরশা ১জন, মান্দা ২জন, এবং আত্রাইয়ে ৩জন। আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন নওগাঁ জেলা প্রশাসক হারুন- অর- রশিদ।
নওগাঁর সিভিল সার্জন ডা. আ. ম. আখতারুজ্জামান আলাল জানান, সনাক্তরা বেশীর ভাগই ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত ব্যাক্তির সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছে। এছাড়াও ২৩ এপ্রিল রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সিনিয়র স্টাফ নার্সের শরীরে প্রথম করোনা পজেটিভ পাওয়া যায়।
এরপর তার সংস্পর্শে আসা ৬০ জনের নমুনাসহ নওগাঁ থেকে ২২২টি নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়। এরমধ্যে রানীনগর উপজেলার আক্রান্ত ওই নার্সের স্বামি সন্তানসহ একই পরিবারের ৫ জনের করোনা পজেটিভ সনাক্তসহ ১৬ জনের করোনা সনাক্ত হয়।তিনি আরও জানান, নওগাঁ থেকে এ পর্যন্ত মোট ৭৮৩ জনের নমুনা পাঠানো হয়। এরমধ্যে ৫১৫ জনের রিপোর্ট এসেছে যার মধ্য ১৭ জনের পজেটিভ আছে। এবং বাকী ২৬৮ জনের রিপোর্ট এখনো অপেক্ষায় আছে।





আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ
আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি
আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার
আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল
আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন
আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার