শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৫ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে ১০৭ লিটার মদসহ মাদক ব্যবসায়ী আটক
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে ১০৭ লিটার মদসহ মাদক ব্যবসায়ী আটক
মঙ্গলবার ● ৫ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গুনিয়াতে ১০৭ লিটার মদসহ মাদক ব্যবসায়ী আটক

---মাইকেল দাশ, রাঙ্গুনিয়া প্রতিনিধি :: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে আজ মঙ্গলবার ৫মে এক মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এসময় ১০৭ লিটার চোলাই মদসহ তার কাছ থেকে জব্দ করেন। তার নাম আনোয়ার হোসেন (২০)। সিএনজি করে উপজেলার রাণীরহাট বাজার থেকে পারুয়া ডিসি সড়ক পথে আসলে এলাকাবাসীরা সন্দেহ করেন। সন্দেহ হওয়ায় এলাকাবাসীরা ধরে সিএনজি তল্লাশি করলে এসময় সিএনজি চালক পালিয়ে যান। সিএনজিতে তল্লাশি করে ১০৭ লিটার মদ পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত যুবকের বাড়ি বোয়ালখালী বলে জানায়। পরে পারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহেদুর রহমান তালুকদারের সহযোগীতায় তাকে রাঙ্গুনিয়া থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান রাঙ্গুনিয়া থানার ওসি।

রাঙ্গুনিয়াতে আনসার-ভিডিপির সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

রাঙ্গুনিয়া :: রাঙ্গুনিয়ায় জেলা আনসার-ভিডিপির উদ্যোগে ৩শত জন নারী ও পুরুষ ভিডিপি সদস্যকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার ৫ মে দুপুরে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১৫০ জনকে ও এর আগে সকালে ১৫০ জনকে উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ আনসার-ভিডিপি মহাপরিচালক এর নির্দেশনায় চট্টগ্রাম জেলা কমান্ডারের পক্ষে চট্টগ্রাম সার্কেল এ্যাডজুন্ট আমির হোসেন এসব খাদ্য সামগ্রী তুলে দেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মংসা থোয়াই মার্মা, লালানগর ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু , উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন তালুকদার ও উপজেলা আনসার কোম্পানী কমান্ডার মো. শহিদ উল্লাহ। এসময় ইউনিয়নের আনসার-ভিডিপি’র দলনেতা ও দলনেত্রীরা উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)