শিরোনাম:
●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল
রাঙামাটি, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৫ মে ২০২০
প্রথম পাতা » ঢাকা বিভাগ » সমাজতান্ত্রিক ভূতের ভয়ে তটস্থ পুঁজিবাদ
প্রথম পাতা » ঢাকা বিভাগ » সমাজতান্ত্রিক ভূতের ভয়ে তটস্থ পুঁজিবাদ
শুক্রবার ● ১৫ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সমাজতান্ত্রিক ভূতের ভয়ে তটস্থ পুঁজিবাদ

---খলিলুর রহমান খলিল  :: দুনিয়া জুড়ে পুঁজিবাদের বিকাশ যখন এক অবিশ্বাস্য মাত্রায় উন্নিত তখন কোভিড-১৯ নামের এক অদৃশ্য মরণঘাতি অতি ক্ষুদ্র এক ভাইরাস মানুষ থেকে মানুষে বায়ু দ্বারা নির্গত হয়ে গোটা দুনিয়াকেই করেছে স্থবির। প্রতিদিনই হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে আর দিন দিনই বাড়ছে মৃত্যুর মিছিল। দুই শতাধিক রাষ্ট্র হয়েছে আক্রান্ত। দেশে দেশে চলছে লকডাউন, কারফিউ, সাধারণ ছুটি। কলকারখানা বন্ধ, রাস্তায় চলছেনা পরিবহন, হাট-বাজার দোকান পাট, শপিংমল, বার রেস্তোরা সর্বত্রই জনমানবহীন। সারা দুনিয়া আজ কোলাহলহীন যেন এক ভুতের নগরী। বিশ্বের তাবৎ চিকিৎসা বিজ্ঞানীগণ বলছেন ঘরে থাকাই নিরাপদ; একজন থেকে অপরজনের মধ্যে দূরত্ব বজায় রাখার মধ্যেই আপাদত করোনা সংক্রামন থেকে বাঁচার একমাত্র উপায়।

করোনা সংক্রামনের ভয়াবহতার ফলস্বরূপ বিশ্ব জুড়ে শিল্প কলকারখানা তথা উৎপাদনযন্ত্রে স্থবিরতা আসায় কর্পোরেট মালিকগণ ইতোমধ্যেই সীমাহীন দিশেহারা হয়ে পরেছেন। ফলে এ সকল পুঁজিবাদী মুনাফা খোররা বিশ্বের কোথাও কোথাও নামকাওয়াস্তে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে উৎপাদন কার্য চালুর চেষ্টা করছে। এতে অনিবার্য ভাবেই বাড়ছে আক্রান্ত মানুষের সংখ্যা।

বিশ্বের বহু পুঁজিবাদী রাষ্ট্র তাদের নিজ দেশের জনসাধারণের জীবন রক্ষায় চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারননি। আর তৃতীয় বিশ্বের দেশগুলিতে চিকিৎসাতো দুরের কথা লকডাউন, কারফিউ কিংবা সাধারণ ছুটির কারণে কর্মহীন হয়ে পরা মানুষের মধ্যে খাদ্য নিরাপত্তা দিতেই তারা চুড়ান্তভাবে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে।

আর তাই একদিকে তৃতীয় বিশ্বের খাদ্য নিরাপত্তাহীন মানুষজন রাষ্ট্র ও সরকারের প্রতি চরমভাবে হতাশ হয়ে নিজের উদ্যোগে জীবন বাচাঁতে বিক্ষিপ্তভাবে ঘর থেকে বেড়িয়ে পরতে শুরু করেছে; অপরদিকে দিশাহীন কর্পোরেট পুঁজির মালিকরা তাদের পুঁজির সাময়িক সংকট ঠেকাতে শ্রমিদেরকে ঘর থেকে টেনে বের করে আনছেন। যার পরিনতিতে বিশ^ জুড়েই ভযংকর মহামারীকে আলিঙ্গন করার শংকা তৈরী হচ্ছে। করোনা পরিস্থিতিতে বিশ্বের দেশে দেশে পুঁজিবাদী রাষ্ট্র ও তার শাসকদের বিশেষ করে খাদ্য ও স্বাস্থ্য খাতে সীমাহীন অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে ইতোমধ্যে পৃথীবি জুড়ে লুটেরা ধণীকশ্রেণীর রাষ্ট্র ব্যবস্থাসমূহের প্রতি সর্বসাধারণের ক্ষোভ, ঘৃণা এবং নিন্দার ঝড় উঠছে। পুজিবাদী ব্যবস্থা যে চুরান্ত বিচারে জনগনের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারেনা করোনা সেটাই বিশ্ববাসীকে একদম চোখে আঙ্গুল দিয়ে নগ্নভাবে দেখিয়ে দিল।

অপরপক্ষে উত্তর কোরিয়া, কিউবা, ভিয়েতনামসহ সমাজতান্ত্রিক দেশসমূহ করোনা মোকাবেলায় বিশ্ববাসীকে যে দুর্দান্ত সফলতা দেখিয়েছেন তা এই পুঁজিবাদী দুনিয়ার কাছে এক বিশ্বয়। করোনা পরিস্থিতিতে এসব দেশে রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগীতা থাকার কারণে মানুষের মাঝে কোন প্রকার খাদ্য সংকটই তৈরী হয়নি, চিকিৎসার অভাবে মৃত্যু হয়নি কারোর। এমন কি কিউবা ও ভিয়েতনামের মতো ছোট ছোট রাষ্ট্র তাদের নিজ দেশের জনগণের সর্বোচ্চ সাস্থসেবা নিশ্চিত করে বিশ্বের বহু দেশে ডাক্তার ও চিকিৎসা সামগ্রী পাঠিয়ে এই বিশ্ব সংকটে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বহু রাষ্ট্রে চিকিৎসক ও চিকিৎসা সামগ্রী দিয়ে সহযোগীতা করছে মাওসেতুং-এর চীন। যা বিশ্ববাসীর সামনে এখন নিঃসন্দেহে দৃশ্যমান এক দৃষ্টান্ত হয়ে উঠেছে।

আবার এসব দেখে কর্পোরেট দুনিয়ার জাতাকলে পিষ্ট হওয়া খাদ্য, বস্ত্র, বাসস্থা, শিক্ষা ও চিকিৎসার মতো মানবিক মৌলিক অধিকার বঞ্ছিত মানুষজন যদি উত্তর কোরিয়া, কিউবা, ভিয়েতনামের মতো শতভাগ মানুষের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার দিকে মনোযোগ নিবন্ধন করে বসেন সেই আশংকাতে কর্পোরেট দুনিয়ার পরিচালকরা সমাজতন্ত্র ও সমাজতন্ত্রী নেতৃত্ব সম্পর্কে ইতোমধ্যেই যারপর নাই বেফাঁস মিত্থাচার করারার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তারা উত্তর কোরিয়ার রাষ্ট্র প্রধান কিম জন ওনের মিথ্যা মৃত্যুর খবর দিয়ে বিশ^বাসীর নজড় ভিন্ন দিকে সরিয়ে নিতে সচেষ্ট হলেন। কিম জন ওন কেন পৃথীবির সকল মানুষ এমন কি সকল প্রাণীইতো একদিন মারা যাবে আর এটাই স্বাভাবিক, কিন্তু কেউ মারা গেলে সেখানে আনন্দের কি আছে ? মার্কিন অর্থায়নে পরিচালিত সংবাদ মিডিয়া এস.কে, হংকংয়ের এইচ.কে.এস স্যাটেলাইট টেলিভিশন, ভারতের সনি টিভি এমনকি সিএন এন সংবাদ মাধ্যমে মহাসমারোহে কিম জন ওনের মিথ্যা মৃত্যুর খবর প্রকাশ করা হলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিম জন ওনের লাশবাহী কফিনের দৃশ্য প্রদর্শন করা হলো। পুঁজিবাদের মোড়ল মার্কিন রাষ্ট্রপতি কিম জন ওনের মিথ্যা মৃত্যুর সংবাদ নিয়ে রসিকতা করে বিশ^বাসীর দৃষ্টিকে ঐ দিকে কেন্দ্রীভূত করার অপচেষ্টায় লিপ্ত হলেন। এসব কিছুর মধ্যো দিয়ে কি একথাই প্রমাণীত হয়না, দুনিয়াব্যাপী কর্পোরেট পুজিঁর মালিক ও লুটেরা ধণিকশ্রেণীর পুঁজিবাদী রাষ্ট্রসমূহ আজ পূণরায় সমাজতান্ত্রিক ভুতের ভয়ে ভীত হয়ে উঠেছে; কিংবা সমাজতান্ত্রিক ভূতের ভয়ে তটস্থ আজকের পুঁজিবাদ।

লেখক : খলিলুর রহমান খলিল, সদস্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, কেন্দ্রীয় কমিটি।





ঢাকা বিভাগ এর আরও খবর

দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক
গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি
৩০ জুলাই  জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)