শিরোনাম:
●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
রাঙামাটি, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২১ মে ২০২০
প্রথম পাতা » মৌলভীবাজার » কমলগঞ্জে এক দিনে সাংবাদিকসহ ১০ জন করোনায় আক্রান্ত
প্রথম পাতা » মৌলভীবাজার » কমলগঞ্জে এক দিনে সাংবাদিকসহ ১০ জন করোনায় আক্রান্ত
বৃহস্পতিবার ● ২১ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলগঞ্জে এক দিনে সাংবাদিকসহ ১০ জন করোনায় আক্রান্ত

---এম এ কাদির চৌধুরী ফারহান, কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নতুন করে আরো ১০ জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সাংবাদিক, শিক্ষক, হাসপাতালের ওয়ার্ডবয়, শিশু, নারী ও রিক্সা চালক রয়েছেন।

ইতিমধ্যে আক্রান্ত এক সেবিকা ও স্টোর কিপারের পরিবারের লোকজন আক্রান্ত হয়েছেন।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আজ ২১ মে বৃহস্পতিবার আসা রিপোর্টে কমলগঞ্জ উপজেলার ১০ জনের করোনা সনাক্ত হয়। তাদের মধ্যে একজন সাংবাদিক, বিএএফ শাহীন কলেজ ও শান্তকুল উচ্চ বিদ্যালয়ের ২ জন শিক্ষক, কমলগঞ্জ হাসপাতালের একজন ওয়ার্ড বয়, ইতিমধ্যে আক্রান্ত এক সেবিকার শিশু কন্যা ও তার পাশের বাসার এক মহিলা, পতনঊষার ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা এক রিক্সা চালক এবং আক্রান্ত স্টোর কিপারের পরিবারের মেয়ে, শ্বাশুড়িসহ পরিবারের লোকজন।

গত ১৬, ১৭, ১৮ ও ১৯ মে করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। ইতিমধ্যে আক্রান্ত কমলগঞ্জের শমশেরনগরের বাসিন্দা মৌলভীবাজার সদর হাসপাতালে কর্মরত সেবিকার ফলাফল নেগেটিভ আসলেও তার শিশু কন্যা ও বাসার এক ভাড়াটিয়া নারীর ফলাফল পজেটিভ এসেছে।

এছাড়া কমলগঞ্জ হাসপাতালে কর্মরত স্টোর কিপারের ফলাফল দ্বিতীয় বার পজেটিভ আসে। একি সাথে স্টোর কিপারের মেয়ে, শ্বাশুড়ীসহ তার পরিবারের আরেকজনের ফলাফল পজেটিভ আসে। তারা মৌলভীবাজার শহরে বসবাস করছেন।

বিষয়টি নিশ্চিত করছেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম, মাহবুবুল আলম ভূঁইয়া।

স্থানীয়রা মনে করেন যেভাবে কমলগঞ্জ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। তাই স্বাস্থ্যবিধি মানতে জনগনকে আরও সচেতন হতে হবে। একি সাথে প্রশাসনকে আরও দায়িত্বশীল হয়ে জনগনকে সচেতন করতে হবে। এ নিয়ে কমলগঞ্জ উপজেলায় মোট ১৯ জন করোনা আক্রান্ত হলেন। এর মধ্যে মাত্র কমলগঞ্জ হাসপাতালের এক অফিস সহকারী করোনা মুক্ত হয়েছেন এবং একজন মৃত্যু বরন করেছেন।

প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
কমলগঞ্জ :: করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন অসহায়দের মাঝে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের সকল প্রবাসী রেনিটেন্স যোদ্ধাদের উদ্যোগে সংশ্লিষ্ট ওয়ার্ডে প্রায় ২৫০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, পৌর বণিক সমিতির সাধারন সম্পাদক এড. সানোয়ার হোসেন, স্থানীয় মুরুব্বি আলাল মিয়া, ব্যাবসায়ী আহাদুর রহমান বুলু, সাংবাদিক মাইদুল হাসান রিপন, সমাজ সেবক মবু আহমদ চৌধুরী, বাবুল হোসেন, আব্দুল গাফ্ফার ও সায়মন প্রমুখ।
আজম শাহ (র:) দরগা প্রাঙ্গনে সামাজিক দুরত্ব বজায় রেখে উপহার সামগ্রীতে বিতরন করা হয় ৫ কেজি চাল, ২কেজি আলু, ১ লিটার তেল, ১কেজি পিয়াজ, ১ কেজি মসুর ডাল, আদা কেজি চিনি, ১ পেকেট সেমাই ও ১ টা সাবান।
উল্লেখ্য, কমলগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের বিদেশে কর্মরত সকল প্রবাসীদের প্রেরণকৃত রেমিটেন্স থেকে উক্ত ঈদ উপহার সামগ্রী বিতরন কারা হয়।
জেলা যুবদল নেতার প্রচেষ্টায় কমলগঞ্জ যুবদলের খাদ্য সামগ্রী বিতরণ
কমলগঞ্জ :: বাংলাদেশ জাতীয়তা বাদী যুবদল কমলগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে অসহায় হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার ২১ মে দুপুরে উপজেলার ভানুগাছ বাজারের মকবুল আলী মার্কেটের হল রুম থেকে শতাধিক হকার, প্রতিবন্ধী, হতদরিদ্র ও বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে এসব খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
খাদ্য সামগ্রী হিসেবে ছিল চাল, ডাল, সয়াবিন তেল, দুধ, লাচ্ছি সেমাই, লবন, পিয়াজ, চিনি, আলু, সাবান, নুডলস। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নির্দেশনায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে, হকার, প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মধ্যে, মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হুসেন উজ্জল এর সহযোগীতায় ও সার্বিক তত্ত্বাবধানে এসব খাদ্য সামগ্রী বিতরনে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা ছাএদলের সাবেক আহবায়ক জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী তৈমুর, শ্রম বিষয়ক সম্পাদক সাজ্জাত পারভেজ চৌধুরী মনি, সদস্য আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ উপজেলা জাসাসের সম্পাদক আব্দুল মোহিত চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক মামুনুর রহমান মামুন, কয়েস আহমেদ, আব্দুল হক রুবেল, মো. রুমন আলী, খালেদুর রহমান ও রুবেল আহমেদ প্রমুখ।
কমলগঞ্জে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
কমলগঞ্জ :: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের মহাজন বাড়ীর মো: মাসুমের পক্ষ থেকে ভানুগাছ রেলওয়ে স্টেশন এলাকায় ৫শত রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. এএসএম আজাদুর রহমান, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন ও ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সাধারণ সম্পাদক এড. মো. সানোয়ার হোসেন প্রমুখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)