বৃহস্পতিবার ● ২১ মে ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহে করোনায় নার্সের মৃত্যু
ময়মনসিংহে করোনায় নার্সের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত নার্সিং সুপারভাইজার শেফালি দাস (৫৪) করোনা থেকে সুস্থ হওয়ার ৭ দিন পর মারা গেলেন। শেফালি দাস ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং সুপারভাইজার।
আজ বৃহস্পতিবার ২১ মে দুপুরে ময়মনসিংহ সিভিল সার্জন এবিএম মসিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তার আগে বুধবার (২০ মে) দিনগত রাত সাড়ে ১২ টায় নার্সিং সুপারভাইজার শেফালি দাস মারা যান। তিনি নিজ বাসভবনে হোম আইসোলেশনে ছিলেন।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক জাকিউল ইসলাম জানান, ‘ চলতি মাসের শুরুর দিকে শেফালী দাস এর করোনা পজেটিভ হয়। এরপর থেকে তিনি ময়মনসিংহ নগরীর আমলাপাড়া এলাকায় নিজ বাসভবনে হোম আইসোলেশনে অবস্থান করছিলেন। পরে গত ১৩ এপ্রিল তার নমুনা পুনরায় পরীক্ষা করা হলে তিনি করোনা নেগেটিভ হন। সামনে আরও একবার তার নমুনা পরীক্ষার কথা ছিল। কিন্তু তার আগেই বুধবার (২০ মে) দিনগত রাত সাড়ে ১২ টায় তিনি মারা যান।
এ নিয়ে করোনায় ময়মনসিংহে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ জনে।’





রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ