শিরোনাম:
●   টেক্সটাইল নিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের কথা জানালেন সুপ্রিম কেমির চেয়ারম্যান কাজী মিরাজুজ্জামান ●   সম্প্রীতি রক্ষায় আলেম-ওলামাদের করণীয় নিয়ে রাঙামাটিতে ইফার সভা ●   আত্রাইয়ের পতিসর-সমসপাড়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে ●   ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৩০ ●   বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ●   বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত ●   বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন ●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার
রাঙামাটি, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৫ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » প্রতিবন্ধীদের মাঝে রেড ক্রিসেন্ট চট্টগ্রামের ঈদ উপহার
প্রথম পাতা » চট্টগ্রাম » প্রতিবন্ধীদের মাঝে রেড ক্রিসেন্ট চট্টগ্রামের ঈদ উপহার
সোমবার ● ২৫ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রতিবন্ধীদের মাঝে রেড ক্রিসেন্ট চট্টগ্রামের ঈদ উপহার

---চট্টগ্রাম :: করোনা পরিস্থিতিতে এক অন্য রকম ঈদ উদযাপন করছে জনসাধারণ। এ পরিস্থিতিতে ঈদের উপহার নিয়ে বাক প্রতিবন্ধী, ভাসমান মানুষ, বিভিন্ন পেশার মানুষদের রেড ক্রিসেন্ট চট্টগ্রাম পাশে দাড়িঁয়েছে। যুব স্বেচ্ছাসেবকদের ঈদ উদযাপন করছে মানুষের পাশে মানবতায় সেবা করে। মানবিক সেবা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের ব্যবস্থাপনায় যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে এইচ এস বি সি ব্যাংকের অর্থায়নে পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষ্যে আজ ২৫ মে বাক প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম এর সভাপতিত্বে উক্ত উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের চেয়ারম্যান আলহাজ¦ আ.জ.ম নাছির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারী আব্দুল জব্বার। যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের ক্রীড়া ও প্রচার প্রকাশনা বিভাগীয় প্রধান কৃষ্ণ দাশ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সিটি মেয়রের একান্ত সচিব আবুল হাশেম।
এছাড়াও যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুুব প্রধান মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সালের নেতৃত্বে জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের কর্মচারীদের, নগরীর চকবাজার, খুলশী এলাকার ভাসমান মানুষ, বিভিন্ন স্থানে সরকারী- বেসরকারী অফিসে দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের, বিশেষ পেশার মহিলাদের, রিকশাচালক ও পথচারীদের মাঝে রান্না করা খাবার ঈদ উপহার স্বরূপ প্রদান করা হয়। কার্যক্রম সমূহে উপস্থিত ছিলেন সিটি ইউনিট লেভেল অফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার, সিনিয়র যুব সদস্য জৌর্তিময় ধর, কার্যকরী পর্ষদ সদস্য ও যুব স্বেচ্ছাসেবকরা।





আর্কাইভ