শুক্রবার ● ২৯ মে ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গা ইউপিতে প্রাকৃতিক দুর্যোগের কারণে হামের টিকা কার্যক্রম স্থগিত
মাটিরাঙ্গা ইউপিতে প্রাকৃতিক দুর্যোগের কারণে হামের টিকা কার্যক্রম স্থগিত
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: মাটিরাঙ্গা ইউনিয়নে পুর্ব নির্ধারিত হামের টিকা প্রদান কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে টিকা দান কার্যক্রম পরিচালনার নতুন তারিখ সম্পর্কে জনসাধারণকে জানিয়ে দেয়া হবে।
এ বিষয়ে মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, আবহাওয়া, বৃষ্টি সহ দুর্গম পাহাড়ি রাস্তায় কর্মসুচী বাস্তবায়ন অনেক সমস্যা সৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাড়াকেন্দ্রগুলোতে যাওয়ার পথে পাহাড় ধস হতে পারে ও বজ্রপাতের মতো বিপদের সম্ভাবনাও রয়েছে। আর সব চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হাসপাতালে কর্মরতদের মধ্যে ইতিমধ্যে সনাক্তকৃত করোনা রোগীও চিকিৎসাধীন আছে। বাকীদের নমুনা সেম্পল নেওয়া হয়েছে, তাদের পরীক্ষার রেজাল্ট না আসা পর্যন্ত এলাকায় যাওয়া তো ঠিক হবে না।
এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার মলেন্দ্র লাল ত্রিপুরা জানান, এর আগে গত বৃহস্পতিবার ২৮ মে মাটিরাঙ্গা ইউনিয়নের অন্তর্গত ১নং ওয়ার্ডের চন্দ্রপুর্ণ কার্বারী পাড়া (পাড়া কেন্দ্র), তৈকাতাং হেডম্যান পাড়া (পাড়া কেন্দ্র), ভক্ত পাড়া (পাড়া কেন্দ্র), হরিপুর্ণ কার্বারীপাড়া (পাড়া কেন্দ্র) গিয়ে স্বাস্থ বিভাগ কর্মীরা ১০ মাস থেকে ১৫ বছর বয়সের সকল শিশু ও বালকদের হামের টিকা প্রদানের জন্য প্রস্তুতি গ্রহন করা হয়েছিল ।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের