সোমবার ● ১ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে এক মাদক ব্যবসায়ী আটক
রাঙ্গুনিয়াতে এক মাদক ব্যবসায়ী আটক
মাইকেল দাশ,রাঙ্গুনিয়া প্রতিনিধি :: রাঙ্গুনিয়ায় ২০ লিটার চোলাই মদ সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছ রাঙ্গুনিয়া থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার (৩১ মে) দক্ষিণ রাজানগর ইউনিয়নের ইউনুচ পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম নান্টু দাশ(৪০)। সে উত্তর পারুয়ার ১নং ওয়ার্ড দাশপাড়ার মৃত ব্রজেন্দ্র দাশের পুত্র। একই দিনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) এর টেবিল ২৪(খ) ধারায় মামলা দেখিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইসমাঈল হোসেন জুয়েল বলেন, মাদক বেচাকেনা করছে গোপন সংবাদে রবিবার (৩১মে) সকাল ৮টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এসময় তার কাছে ২০ লিটার চোলাই মদ পাওয়া যায়। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একটি মাদক মামলা সহ বিভিন্ন অসামাজিক কাজের অভিযোগ রয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট
রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১
চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার